বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা

‘বাম ও নাস্তিকরা ইহুদিদের টাকায় আন্দোলন করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেছেন, ইহুদিদের টাকায় এদেশে বাম এবং নাস্তিকরা আন্দোলন করেছে। এ কারণে ইসলামকে রাষ্ট্রধর্ম করায় তারা মনক্ষুণ্ন হয়েছিল।

৮ জুলাই শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ইসলামিক ফ্রন্ট এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের প্রধান শরিক।

কাজী ফিরোজ রশিদ বলেন, ‘রাজনীতির খেলা আবার জমে উঠেছে। বিএনপি বিদেশি খেলোয়ার ভাড়া করায় ব্যস্ত। অন্যদিকে, আওয়ামী লীগ রাম-বাম-নাস্তিকদের নিয়ে আবার দল গোছাচ্ছেন। কিন্তু আওয়ামী লীগের নৌকায় এখন এতো বাম-নাস্তিক আর হাইব্রিড নেতা, তারা নৌকা তীরে ভেড়াতে পারবে কি না আমার সন্দেহ আছে।’

ঢাকা থেকে নির্বাচিত জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, ‘দুই দলের মধ্যে আস্থাহীনতা এই পর্যায়ে পৌঁছেছে যে তারা এখন সবাই সবার মৃত্যু কামনা করছে। একদল বাঘের পিঠে সওয়ার হয়েছে। নামতেই এখন ভয় পাচ্ছে। আরেক দল বাঘের পেছনে উঠতে চাচ্ছে।’

ফিরোজ রশিদ বলেন, এখন খবরের কাগজ খুললেই খুন আর গুম। এরশাদের সময় দেশে কোনো গুম ছিল না। যারা কথায় কথা চেতনা আর মুক্তিযুদ্ধের কথা বলেন, তারা এ নিয়ে কিছু বলছেন না। শাহবাগে এখন আর কেউ মোমবাতি জ্বালাচ্ছে না। পুলিশ-র‌্যাব না থাকলে তাদের মোমবাতি জনগণ উড়িয়ে দিবে।

বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নানের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের মহাসচিব আল্লামা এম এ মতিন, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্জ সিরাজুল ইসলাম চৌধুরী হারুন, চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ এম এ মতিন ও পীরে তরিকত নঈম উদ্দিন আল কাদরী।

৬ দিন ধরে নিখোঁজ মাদানী নগরের এক মাদরাসা শিক্ষক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ