বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী

২৪ জুলাই থেকে শুরু হচ্ছে নতুন বছরের হজ ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আবারো শুরু হলো হজ মওসুম। চলতি বছর হজ ফ্লাইট শুরু হবে আগামী ২৪ জুলাই থেকে। সৌদি আরবের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (জিএসিএ) এ ঘোষণা দিয়েছে।

জিএসিএ কর্তৃপক্ষ বলছে, ১ জিলকদ থেকে হজযাত্রীদের বহনকারী হজ ফ্লাইট আসা শুরু হবে।

সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে বলছে, জেদ্দা কিং আবদুল আজিজ বিমানবন্দরে হজের শেষ ফ্লাইট অবতরণ করবে ২৬ আগস্ট।

গত চার বছরের চেয়ে চলতি বছর হজযাত্রীদের সংখ্যা ২ লাখ ৬০ হাজার বেশি হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ বছর হজে যাবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি

কারণ হিসেবে বলা হয়েছে, ২০১৩ সালে আরোপ করা হজ কোটা প্রত্যাহার করে নেয়ার কারণে হজযাত্রীর সংখ্যা বাড়তে পারে।

সৌদি সাধারণ পরিসংখ্যান কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ২০১৬ সালে ১৮ লাখ ৬২ হাজার ৯০৯ জন হজ সম্পন্ন করেছেন। এর মধ্যে বিশ্বের ১৬৯ দেশ থেকে এসেছেন ১৩ লাখ ২৫ হাজার ৩৭২ জন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ