শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

প্রকাশ হলো সাইফ রহমানের ‘না বলা কথা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিল আহমদ : সিলেটের তরুণ সাইফ রাহমান তার ফ্যানদের বেশ সারপ্রাইজডই করলেন। প্রথমবারের মতো প্রকাশ করলেন ভিডিও সঙ্গীত

২ জুলাই ইউটিউবে রিলিজ হয় তার ভিজুয়াল পরিবেশনা ‘না বলা কথা’। সদা হাস্যরসিক, প্রতিভাবান এ তরুণ সবসময় নতুন কিছু করে থাকেন। বিলাসী মনে হটাৎই স্বাদ জাগে গান করার। সংস্কৃতিপ্রেমী সাইফ এবারের ঈদের ছুটিতে সেটিই করলেন।

গানটির কথা ও সুর করেছেন বিশিষ্ট গীতিকার ও সুরকার শিল্পী আহমদ আবদুল্লাহ। ভিডিও পরিচালনায় ছিলেন তরুণ আলেম, গ্রাফিকশিল্পী আবুল কালাম আজাদ।

সঙ্গীতটির চিত্রায়ণ করা হয়েছে সিলেটের মনোরম এক রিসোর্টে।

সংগীতটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন বিশিষ্ট গ্রাফিক্স ডিজাইনার ও কাতিব মিডিয়ার চেয়ারম্যান ইনাম বিন সিদ্দিক। গানটির প্রযোজনা ও পরিবেশনায় ছিলো কাতিব মিডিয়া।

সঙ্গীতের বিষয়ে সাইফ রহমান আওয়ার ইসলামকে বলেন, গান করিনি। গানের তালে তালে হাটার চেষ্টা করছিলাম মাত্র। শিল্পী আহমদ আব্দুল্লাহ ভাইয়ের সুরের এই গানটি অনেক ভালোলাগার। আর এই ভালোলাগা থেকেই একটু...

তিনি বলেন, ছোট থেকেই আমার ইচ্ছে ছিলো শিল্পী হবো। গান গাইবো। একসময় মনে মনে গুণগুণ করে গান গাইতাম। কিন্তু উপযুক্ত ব্যবস্থা না থাকায়, সটি হয়ে উনেনি। শেখার যেহেতু বয়স নেই, সে হিসেবে এখনো ট্রাই করার ইচ্ছা রাখি।

সঙ্গীতটি শুনতে ভিডিওতে ক্লিক করুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ