রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

মালয়েশিয়ায় আটক ৫১৫ অবৈধ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ায় অবস্থানকারী অবৈধ অভিবাসীদের রেজিস্ট্রেশনের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর আটক অভিযানের প্রথম দিনেই ৫১৫ বাংলাদেশীকে আটক করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত পর্যন্ত অবৈধ অভিবাসীদের ই-কার্ড রেজিস্ট্রেশনের শেষ সময় ছিল। রেজিস্ট্রেশনের  সময় শেষ হওয়ার পর অবৈধ বিদেশী শ্রমিকদের বিরুদ্ধে আটক অভিযান শুরু হয় মালয়েশিয়ান কর্তৃপক্ষ। এতে প্রথম দিনেই প্রায় ৫১৫ জন বাংলাদেশী সহ ১০৩৫ জন বিদেশী শ্রমিক ও স্থানীয় ১৬ জন চাকরিদাতাকে আটক করা হয়েছে।

মালয়েশিয়ার অনলাইন নিউজ নিউ স্ট্রেইট টাইমস এর খবরে বলা হয়, ই-কার্ড রেজিস্ট্রেশনের সময় শেষ হয়ে যাওয়ার পর সারা মালয়েশিয়ায় অবৈধ বিদেশী শ্রমিকদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। অভিবাসন ডিপার্টমেন্টের মহাপরিচালক মুস্তাফার আলী বলেছেন, অভিবাসন ডিপার্টমেন্ট আটকের যে সংখ্যা প্রকাশ করেছে তা স্থানীয় সময় শনিবার দুপুর ১টা পর্যন্ত আটক ব্যক্তিদের হিসাব।

তিনি বলেন, শুক্রবার মধ্যরাত পেরিয়ে যাওয়ার পরেই দেশের বিভিন্ন স্থানে গ্রেপ্তার অভিযান চালানো হয়। ১৫৫টি স্থাপনায় ৩৩৯৩ জন ব্যক্তিকে যাচাই করে দেখা হয়েছে। তাদের মাঝ থেকে উল্লেখিত সংখ্যক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশী। তাদের সংখ্যা ৫১৫।

মালয়েশিয়ায় ই-কার্ড রেজিস্ট্রেশন শুরু হয় ১৫ই ফেব্রুয়ারি। তবে এর সময়সীমা আর বাড়ানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মুস্তাফার আলী।

তিনি আরো বলেছেন, ৩০ শে জুন মধ্য রাত পর্যন্ত ই-কার্ডের জন্য আবেদন করেছেন মোট ১৮৩৬ জন বিদেশী ও ৪১৬ টি নিয়োগকারী প্রতিষ্ঠান।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ