বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

রোহিঙ্গা নির্যাতনের তদন্তে কোনো বিদেশিকে দেশে ঢুকতে দেবে না মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম নাগরিকদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর নির্যাতন, হত্যা ও ধর্ষণের অভিযোগ তদন্তে জাতিসংঘের পক্ষ থেকে কাউকে পাঠানো হলে তাদের প্রবেশ করতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সে দেশের পররাষ্ট্র সচিব।

ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে ‍তিনি এ কথা বলেন।

সচিব কিয়াও জেয়া জানান, তদন্তের জন্য তারা কোনো দল পাঠালে মিয়ানমারে তাদের প্রবেশ করতে দেয়া হবে না। বিশ্বের বিভিন্ন দেশে থাকা মিয়ানমারের দূতাবাসগুলোকে সে অনুযায়ী নির্দেশনাও দেয়া অাছে।

তিনি আরও বলেন, এগুলো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। তাদের ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের প্রয়োজন নেই। নিজেরাই যেখানে অভ্যন্তরীণ তদন্ত শেষ করতে পারিনি, সেখানে কারও হস্তক্ষেপের সুযোগ নাই। এটা অন্যায়।

রোহিঙ্গাদের ছাড়াই সুচির শান্তি সম্মেলন

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল গত মার্চে মিয়ানমারের রোহিঙ্গাদের নির্যাতন ও দাঙ্গার বিষয়টি খতিয়ে দেখার ব্যাপারে একটি তদন্ত দলের নাম প্রস্তাব করেছিল। সে সময় মিয়ানমারের সরকারি দফতর থেকে জানানো হয়েছিল তদন্ত দলকে কোনো রকম সহযোগিতা করা হবে না।

গত বছর অক্টোবর থেকে রাখাইন রাজ্যে সেনা অভিযান চালানো হয়েছে। সেনাবাহিনী শতাধিক লোককে গুলি করে হত্যা, অসংখ্য নারীকে ধর্ষণ ও বাড়িঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে। প্রাণ ভয়ে ওই সময় প্রায় ৭৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ