বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টে হেলিকপ্টার হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভেনেজুয়েলার সুপ্রিমকোর্টে হেলিকপ্টার হামলা হয়েছে। দেশটিতে চলমান ‘সংঘর্ষের’ মধ্যে এ হামলা সংঘটিত হলো। তবে হামলায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির একজন সেনা কর্মকর্তা রাজধানী কারাকাসে অবস্থিত পুলিশের বিমান ঘাঁটি থেকে একটি হেলিকপ্টার ছিনতাই করে আদালত ভবনে বোমা বিস্ফোরণের চেষ্টা করে। খবর বিবিসি, রয়টার্স।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, আদাতল ভবনের উপর দিয়ে একটি হেলিকপ্টার আকাশে চক্কর দিচ্ছে। কিছুক্ষণ পর বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

উল্লেখ্য, বেশ কিছু দিন ধরে দেশটিতে বর্তমান সরকারের বিরুদ্ধে সরকারবিরোধীরা বিক্ষোভ করছে। আন্দোলকারীদের অভিযোগ মাদুরোর সরকারের হাতে দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যার কোনো সমাধান নেই।

অন্যদিকে প্রেসিডেন্ট মাদুরোর বলছেন, বিরোধীদল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ৭০ জন আন্দোলনকারী নিহত হয়েছেন।

সৌদিতে মিউজিক ও সিনেমার অনুমতির বিরোধিতা করলেন গ্র্যান্ড মুফতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ