মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

'শিকড়' এর অন্যরকম ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর
ময়মনসিংহ প্রতিনিধি

বিশিষ্ট আলেম ও লেখক মাওলানা লাবিব আবদুল্লাহ প্রতিষ্ঠিত মোমেনশাহী অঞ্চলের সাহিত্য সংগঠন 'শিকড় সাহিত্য মাহফিল' এর উদ্যোগে আয়োজিত হলো অন্যরকম ইফতার মাহফিল।

আজ শনিবার ২৮ রমজান ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে অসংখ্য কবি সাহিত্যিক ও সংগঠকদের উপস্থিতিতে নৌকায় আয়োজিত হলো শিকড় এর এই ইফতার মাহফিল।

মাওলানা লাবিব আবদুল্লাহর আহ্বানে মীর ফাউন্ডেশন এর সহযোগিতায় আয়োজিত এ ইফতার মাহফিলের মধ্যমণি ছিলেন ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজের অধ্যপক হাফেজ মাওলানা ডা. আবদুল বারী, ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ জেলার সভাপতি মুফতি মুহিব্বুল্লাহ, দৈনিক আলোকিত বাংলাদেশ এর সহ-সম্পাদক আলী হাসান তৈয়ব ও কবি সাইফ সিরাজ।

বিকেল চারটায় শহরের কাঠগোলা বাজার ঘাট থেকে নৌকায় যাত্রা করা মনোমুগ্ধকর এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন আলেম, সাংবাদিক, সাহিত্যিক ও শিক্ষাবিদগণ।

উপস্থিত ছিলেন মাসিক কিশোরপথ এর সম্পাদক মুফতি আবদুল মুমিন, মা'হাদুদ দাওয়াহ আল ইসলামিয়ার পরিচালক মাহমুদুল হক সিদ্দীক, ইঞ্জিনিয়ার মাওলানা সাকিব মুস্তানসির, প্রচ্ছদশিল্পী ওয়ালিউল ইসলাম, ছড়াকার জাকির উসমানসহ আরো অনেকে।

শহর পেরিয়ে নৌকা খাগডহর এলাকায় পৌঁছলে ইফতারের মূল আয়োজন শুরু হয়।

ইফতারের পর খোলা আকাশের নিচে শিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা নজর কারে অতিথিদের।

শুধু পরীক্ষা নয়, সার্বিক প্রস্তুতিই জামিয়াতুস সুন্নাহ’র সাফল্যের রহস্য


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ