বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

ফখরুলের উপর হামলায় খালেদা জিয়ার ক্ষুব্ধ প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া

রোববার বিকালে মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটবার্তায় তিনি এ হামলার ঘটনায় প্রতিবাদ জানান।

টুইট বার্তায় খালেদা জিয়া লেখেন, 'এ হামলা গণতন্ত্র, রাজনীতি, নাগরিক অধিকার ও পরমতসহিষ্ণুতার ওপর হামলা। এর পরিণাম শুভ হবে না।'

অপর একটি টুইটবার্তায় তিনি লিখেছেন, 'বিএনপি মহাসচিবের ওপর ন্যাক্কারজনক হামলার নিন্দা জানাবার ভাষা নেই।'

বিএনপির গাড়ি বহরে হামলা: মির্জা ফখরুলসহ আহত কেন্দ্রীয় নেতৃবৃন্দ

প্রসঙ্গত, রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে রোববার বেলা সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই সময় মির্জা ফখরুলসহ বিএনপির ৬ নেতা আহত হন। পরে তারা চট্টগ্রামে ফিরে যান।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ