বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

সুইডেনের প্রধানমন্ত্রী লোফডেনের সঙ্গে শেখ হাসিনার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তিন দিনের সুইডেন সফরে গতকাল বৃহস্পতিবার সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকেলে শেখ হাসিনা সুইডেনের রাজধানী স্টকহোমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্টিফেন লোফভেনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় মিলিত হন। পরে তাঁর সম্মানে আয়োজিত সুইডেনের প্রধানমন্ত্রীর মধ্যাহ্ন ভোজে অংশ নেন শেখ হাসিনা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়্যাল ক্যাসল-এ সুইডেনের রাজা ষোড়শ কার্লের সঙ্গে সাক্ষাৎ করেন। এবং সুইডেনের পার্লামেন্ট পরিদর্শন করে ভারপ্রাপ্ত স্পিকার তোবিয়াস বিলসট্রোমের সঙ্গে বৈঠকে করেন।

সুইডেনের উপ-প্রধানমন্ত্রী ইসাবেল্লা লাভিন এবং বিচার ও অভিবাসন মন্ত্রী মরগান জোহানসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশীদের দেওয়া সংবর্ধনা সভায় যোগ দেন।

উল্লেখ্য, শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে স্টকহোমে এসে পৌঁছান। এ সফরকালে তিনি ৪৭ সদস্যের ব্যবসায়ীসহ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সুইডেনে বাংলাদেশের কোনো সরকার প্রধানের এটিই প্রথম সফর। এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

তিন দিনের সুইডেন সফর শেষে প্রধানমন্ত্রী ১৭ জুন লন্ডন হয়ে দেশে ফিরবেন। খবর বাসস।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ