বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী

অল্প সময়ে প্রবাসী পাঠকদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পলাশ রহমান

আওয়ার ইসলাম টয়েন্টিফোর ডটকম। একটি অনলাইন পত্রিকা। আর দশটা অনলাই পত্রিকা থেকে এর ভিন্নতা স্পষ্ট। সরাসরি চোখে পড়ার মতো। এই পত্রিকার একটা কমিটমেন্ট আছে। সম্পাদকীয় নীতিতে অন্যান্য সাধারণ পত্রিকা থেকে অনেকটা ভীন্নতা আছে। তারা একটা আদর্শ সামনে নিয়ে কাজ করে। দেশপ্রেম এবং গণমানুষের ধর্মীয় অনুভূতির প্রতি তাদের দায়বদ্ধতা আছে। যারা নিয়মিত আওয়ার ইসলামে চোখ রাখেন তারা সবাই বিষয়টা জানেন। গণমানুষের ধর্মীয় অনেক খুঁটিনাটি বিষয় আছে যা আওয়ার ইসলাম বেশ যত্নের সাথে তুলে ধরে। দলিলসহ উপস্থাপন করে। যে কারণে এত অল্প সময়ের মধ্যে আওয়ার ইসলাম প্রবাসী পাঠকদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। তাদের পছন্দের জায়গাটা দখল করে নিতে পেরেছে।

আওয়ার ইসলামের মাধ্যমে পাঠকরা অনেক ইসলামি স্কলারদের সাথে পরিচিত হতে পারে। তাদের আধুনিক চিন্তা চেতনার সাথে নিজেদের চিন্তা বাসনা মিলিয়ে নিতে পারে। এই পত্রিকা মানুষের মধ্যে শুদ্ধ চিন্তা জাগ্রত করে। ভুল অপব্যাখ্যা থেকে মানুষকে সচেতন করে। সুতরাং মাত্র এক বছরের মধ্যেই আওয়ার ইসলাম রুচিশীল পাঠকের পত্রিকা হতে পেরেছে। যে জায়গায় অনেক বড় বড় পত্রিকা, দামি দামি বিজ্ঞাপনে ঠাসা পত্রিকা, বছরের পর বছর চেষ্টা করেও পারেনি।

অর্থনৈতিক সংকটসহ নানা বিধ চাপ মোকাবিলা করে আওয়ার ইসলাম এত অল্প সময়ে এতদূর আসতে পেরেছে যাদের মেধা এবং চেষ্টার ফলে, তাদের সকলের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন। পাশাপশি মৌলিক কিছু অনুসন্ধানী প্রতিবেদন প্রত্যাশা করি এবং পাঠকদের আরো বেশি অংশগ্রহণের সুযোগ সৃষ্টির দাবী জানাই।

লেখক: প্রডিউসার, রেডিও বেইস ইতালি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ