সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

মুসলমানের কারণে বেঁচে গেলো গ্রেনফেল টাওয়ারের শত শত প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যখন পশ্চিমা বিশ্বে মুসলমানের ব্যাপারে অভিযোগের শেষ নেই। একের পর এক সন্ত্রাসী হামলায় প্রাণহানির জন্য মুসলমানকে দায়ী করা হচ্ছে, তখন শুধু মুসলমানের কারণে বেঁচে গেলো গ্রেনফেল টাওয়ারের শত শত প্রাণ।

লন্ডনের গ্রেনফেল টাওয়ারে যখন আগুন লাগে, তখন লন্ডনবাসী গভীর ঘুমে আচ্ছন্ন। শুধু জেগেছিলো শহরের মুসলিম বাসিন্দারা। রমজানের রোজা রাখার জন্য সাহরি খেতে এ সময় জেগেছিলেন তারা। ফলে তারাই জাগিয়ে তোলে অন্য বাসিন্দাদের।

ফলে গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত হওয়া থেকে বহু মানুষ রক্ষা পায়।

পশ্চিম লন্ডনে লাটিমার রোডের ২৭ তলা ‘গ্রেনফেল টাওয়ার’ ভবনের বাসিন্দারা বলেছে যে তারা অনেকেই ফায়ার অ্যালার্ম শুনতে পান নি।

কিন্তু তাদেরকে প্রতিবেশীরা খুব দ্রুত জাগিয়ে দেয়, যাদের মধ্যে বেশকিছু প্রতিবেশী মুসলমান, যারা রমজানের কারণে ভোররাতেই ঘুম থেকে জেগে উঠেছিল। তারাই আসলে প্রথম ভবনে আগুন দেখেছিল।

লন্ডনে ২৭ তলা ভবনে আগুন, আর্তনাদ, বহু হতাহতের আশঙ্কা

৩৩ বছর বয়সী আন্দ্রে ব্যারোস ইনিডিপেনডেন্টকে বলেন, ‘বেশির ভাগ মানুষকে ঘর থেকে বের করে আনতে মুসলমানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি যাদেরকে দেখেছি তাদের বেশির ভাগই ছিল মুসলিম। তারা অন্যদের খাবার ও কাপড় দিয়েও সাহায্য করেছে। এখনো অনেক মানুষ ভবনের ভেতরে থাকা তাদের বন্ধু ও আত্মীয়র খোঁজ করছে বলে জানান আন্দ্রে।

সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ