শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

হাতে হাতে আওয়ার ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ রকিব হাসান: আওয়ার ইসলাম অনলাইন পত্রিকা। পড়তে হলে কম্পিউটার কিংবা মোবাইলই ভরসা। কিন্তু শনিবার দেখা গেল ভিন্ন চিত্র। স্ক্রিন থেকে চলে এসেছে কাগজে। শোভা পাচ্ছে সবার হাতে হাতে।

গত ১০ জুন জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্চে হয়ে গেল ‘সত্যের পথে তথ্যের সাথে ১ বছর’ স্লোগান নিয়ে আওয়ার ইসলাম এর ১ম বর্ষপূর্তি। বর্ষপূর্তি উপলক্ষ্যেই ট্যাবলয়েড সাইজের বিশেষ বুলেটিন প্রকাশ করেছিল আওয়ার ইসলাম।

দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, কবি, সাংবাদিক, সাহিত্যিক এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আওয়ার ইসলামের প্রতিনিধি, পাঠক, শুভাকাঙ্খীদের উপস্থিতে অনুষ্ঠান জমকালো হয়ে উঠেছিল। অতিথিদের জ্ঞানগর্ভ আলোচনা, পরস্পর শুভেচ্ছা বিনিময়, আওয়ার ইসলামকে অভিনন্দন, গুণীজন ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান ইত্যাদি আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় আওয়ার ইসলামের জমকালো অনুষ্ঠান।

[caption id="attachment_39366" align="alignnone" width="500"] আওয়ার ইসলাম নেড়েচেড়ে দেখছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী[/caption]

তবে অনুষ্ঠানে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রকাশিত আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমের বিশেষ প্রিন্ট সংখ্যা।

[caption id="attachment_39367" align="alignnone" width="500"] জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপির হাতে আওয়ার ইসলাম[/caption]

দেশের গুণিজনদের বাণী, আওয়ার ইসলাম নিয়ে গুরুজনের অভিমত, আশা-প্রত্যাশা, এক বছরের প্রাপ্তি এবং আওয়ার ইসলাম নিয়ে আগামী দিনের সম্ভাবনার কথা উঠে এসেছে ৮ পৃষ্ঠার এই বিশেষ বুলেটিন।

বিশেষ বুলেটিন দেখার পরে আওয়ার ইসলামের অনলাইন এডিশনের কথা ভুলে যান অনেকেই। তাদের মুখে ছিল একটাই উচ্চারণ ‘আওয়ার ইসলাম দৈনিক হোক!’

আওয়ার ইসলাম : আমাদের হুদহুদ