বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

খতম তারাবি শেষ করলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্ধেক রমজানেই খতমে তারাবি শেষ করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পবিত্র  রমজান উপলক্ষ্যে গুলশানস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ খতমে তারাবির আয়োজন করা হয়।

শনিবার ১৪ রমজানের রাতে তারাবি নামাজের মধ্যদিয়ে এ কোরআন খতম সম্পন্ন হয়। বিএনপি প্রধানের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের  এ তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, ‘কোরআন খতমের এ আয়োজনে নারীরাও যাতে অংশ নিতে পারেন, সেজন্য শুরুর দিন থেকেই তাদের বসার পৃথক ব্যবস্থা রাখা হয়েছিল।’

খতমে তারাবিতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ নেতারা উপস্থিত ছিলেন।

শায়রুল কবির জানান, তারাবি নামাজে কোরআন খতম শেষে এক বিশেষ মোনাজাতে দেশের মঙ্গল কামনার পাশাপাশি উপস্থিত সবার এবং তাদের পরিবারের জন্যও দোয়া করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ