যায়নুদ্দিন সানী
প্রধানমন্ত্রী এবার বোমা ফাটিয়েছেন। বাম আর নাস্তিকমহলের অবস্থা বেশ করুণ। মাতম চলছে। সাথে মৃদু হুমকি, ‘আমাদের ভোট কম, তবে কখনও কখনও কম ভোটেরও প্রয়োজন পড়ে।’ তবে আওয়ামীদের ছেড়ে যাওয়ার তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এখনো আশায় আছে, ‘যদি আবার ডাকে।’ প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর তিন মন্ত্রীর মনে হয় না চামড়া তেমন পাতলা। সো, পদত্যাগ প্রত্যাশা করছি না। জাস্ট দেখার বিষয় হচ্ছে, কীভাবে তারা ব্যাপারটাকে হেসে উড়িয়ে দেন।
বাম আর নাস্তিক বাহিনীর ধারণা ছিল, আওয়ামী নেত্রী আসলে তাদের দিকেই আছেন। অসাম্প্রদায়িক চেতনার এক্সটেন্ডেড ভার্সানই হচ্ছে ‘নাস্তিকতা’ এমন তত্ত্ব প্রধানমন্ত্রীও বিশ্বাস করেন। কেউ হয়তো তাকে ভুল বুঝিয়েছে, আর তাই তিনি হেফাজতকে তোষামোদ করছেন। মোটামুটি এই বিশ্বাসে বলিয়ান হয়ে তারা ইসলাম, নবী, কোরআন সবকিছু নিয়ে কটাক্ষ শুরু করেছিল। এর আগে যদিও প্রধানমন্ত্রী স্পষ্টই জানিয়েছিলেন, এসব তিনি পছন্দ করছেন না, পর্নো লেখা মানে ধর্মনিরপেক্ষতা নয়, তারপরও নাস্তিক বাহিনীর টনক নড়েনি কিংবা বলা যায় আশা হারায়নি। তাদের দৃঢ় বিশ্বাস ছিল, যেহেতু প্রায় কাছাকাছি মতাদর্শের মানুষ আমরা (দ্য সো কল্ড মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি) তাই তিনি তাদের ত্যাগ করবেন না। অ্যাট লিস্ট তাদের ছুঁড়ে ফেলে দিয়ে হেফাজতকে কাছে টানবেন না। নিশ্চিত ছিল, ধর্ম নিয়ে যা খুশি বলিই না কেন, তিনি একেবারে মুখ ফেরাবেন না।
এমন অবস্থায় ঘটে থেমিস আর সেই সঙ্গে হয় হেফাজতের সঙ্গে গণভবনে আলাপ। বাম আর নাস্তিক বাহিনী যথারীতি ‘গেল গেল’ রব তুলল। ‘ছি ছি…’ মিছিল দিয়ে কেসও খাইল। তাতে প্রধানমন্ত্রীর তেমন কোনো সাড়া আসছে না দেখে সেই পুরনো গল্প সামনে আনল, ‘প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে, আর তার আশপাশে রয়েছে কিছু চাটুকার, তারাই এসব করছে, ব্লা ব্লা ব্লা’। ওদিকে হেফাজতের সঙ্গে আলাপচারিতার পরে প্রধানমন্ত্রীও এ ব্যাপারে তেমন কিছু বলছিলেন না। ‘পছন্দ হয়নি’ই ছিল শেষ কথা। এরপরে তো থেমিস সরল। তবে কেন, তা ঠিক বোধগম্য হলো না। নান্দনিকতার কারণে? না হেফাজতের দাবির প্রেক্ষিতে? কিছুটা ধোঁয়াশা থেকেই গেল। প্রশ্ন আরও একটা ছিল, থেমিস নামক ভাস্কর্য প্রশ্নে প্রধানমন্ত্রীর আসল বক্তব্য কী? স্পেশালি যদি তা নান্দনিক হয়, তখন? সেই উত্তর এলো। অবশà