বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করলেন ইসলামী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর নেতৃবৃন্দ ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই

আমাকে বেআইনিভাবে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে: ব্যারিস্টার মওদুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, আমি অপরাজনীতির শিকার হয়েছি। বেআইনিভাবে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। এটা প্রতিহিংসার চরম দৃষ্টান্ত। আমি আইনের আশ্রয় নেব।
৩৬ বছর ধরে বসবাস করা গুলশান-২ এর ১৫৯ নম্বর প্লটের বাড়িটি রাজউক দখল নেয়ার পর বুধবার সন্ধায় এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
মওদুদ আহমদ বলেন,  ৩৬ বছর ধরে আমি এই বাড়িতে আছি। আমি এখন নিরূপায়। আমি রাজনীতি করি। বর্তমানে বিরোধী দলে আছি বলে এই অবস্থা। বিরোধী দলে না থাকলে এমন হতো না।
এর আগে বুধবার দুপুরে  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের গুলশান-২ এর ১৫৯ নম্বর প্লটের বাড়ির দখল নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীরা বাড়ির ভেতর রক্ষিত আসবাবপত্রসহ অন্যান্য মালামাল জব্দ করে তা ট্রাক যোগে অন্যত্র সরিয়ে ফেলে।  অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান।
এদিকে প্রায় সাড়ে সাত ঘন্টা বাসার সামনে অবস্থান করে রাত ১০টার দিকে ‘ল’ রিপোটার্স ফোরামের সাবেক সভাপতি সালেহ উদ্দিনের সঙ্গে একই গাড়িতে তার ৫১ নম্বর বাসায় যান।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ