মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শাইখে ভানুগাছী রাহ. স্মরণে আঞ্জুমানের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা শাইখুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দিক শাইখে ভানুগাছী রাহ.’র জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ৬ জুন ১০ রমজান মঙ্গলবার আঞ্জুমান কমপ্লেক্স গোটাটিকরে অনুষ্ঠিত হয়।

আঞ্জুমান সভাপতি মাওলানা শাহ নজরুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা কারী ইমদাদুল হক ও মাওলানা কারী ইনাম বিন সিদ্দিকের যৌথ পরিচালনায় সভা শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদীস মাওলানা মুখলিছুর রহমান কিয়ামপুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আকবর কমপ্লেক্স ঢাকার মহাপরিচালক মুফতি দেলোয়ার হুসাইন।
বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমান সৌদিআরব কেন্দ্রীয় শাখার আহ্বায়ক মাওলানা আবদুল মুকিত রুপাপুরী, মহিলা মাদরাসা শিক্ষাবোর্ড ব্রাহ্মণবাড়িয়ার সহসভাপতি মাওলানা মুজিবুর রহমান মাদানী, মহাসচিব মাওলানা মাহমুদুল হাসান ।

Displaying Anjuman itar mahfil.jpg

ইফতারপূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্যে কিয়ামপুরী বলেন, শাইখুল কুররা রাহ. ছিলেন কুরআনের নিবেদিত একজন খাদিম। সহিহ কুরআন শিক্ষার মিশন সারাবিশ্বে ছড়িয়ে দিতে মৃত্যু পর্যন্ত কাজ করে গেছেন। তার শূন্যস্থান অপূরণীয়। আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তিনি আঞ্জুমানের অগ্রগতির জন্য সকলকে আন্তরিকতা ও ইখলাসের সাথে কাজ করার আহ্বান জানান। বক্তব্য শেষে মুনাজাত করেন মাওলানা কিয়ামপুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা কারী জালালুদ্দীন, মাওলানা কারী আবুল বাশার, মাওলানা কারী হারুনুর রশীদ, মাওলানা কারী হুসাইন আহমদ, মাওলানা কারী শরীফ আহমদ, মাওলানা কারী মুজাহিদুল ইসলাম, মাওলানা হিফজুর রহমান, মাওলানা কারী ইবাদ বিন সিদ্দিক, মাওলানা কারী শামছুল হক প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ