বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


কাতার-সৌদি ইস্যু যেভাবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষক মাওলানা লিয়াকত আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতার নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন সংকট তৈরি হয়েছে। কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। মধ্যপ্রাচ্যের এ সংকটে মুসলিম বিশ্বে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্ব অর্থনীতিতেও তার প্রভাব পড়তে শুরু করেছে। ডলারের দরপতন ঘটেছে, তেলের দাম উর্ধ্বমুখী। এ উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ বাংলাদেশেও। বাংলাদেশসহ মুসলিম বিশ্বের প্রশ্ন, উদ্বেগ ও উৎকণ্ঠা নিয়ে কথা হয় মাদরাসা দারুর রাশাদের শিক্ষাসচিব, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার সিনিয়র ‍মুহাদ্দিস, দৈনিক নয়াদিগন্তের সিনিয়র সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলীর সঙ্গে। তার সঙ্গে কথা বলেন, আওয়ার ইসলামের বার্তা সম্পাদক আতাউর রহমান খসরু

আওয়ার ইসলাম : কাতার নিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের কারণ কী বলে আপনি মনে করেন?

মাওলানা লিয়াকত আলী : মুসলিম বিশ্বের বিভেদের সর্বশেষ প্রতিফলন কাতার সংকট। কাতারের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো ও তাদের আরব মিত্ররা বরাবর সন্ত্রাসের বিরুদ্ধে মদদ দেয়ার অভিযোগ করছে। সন্ত্রাস বলতে তারা বোঝাচ্ছে, ফিলিস্তিনের হামাস ও মিশরের ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুট। তারা এ দুটি সংগঠনকে তারা সন্তাসী সংগঠন মনে করে। কাতার তাদের সহযোগিতা করে বলেই কাতারকে বিচ্ছিন্ন করা হয়েছে।

আওয়ার ইসলাম : হামাসের নেতারা তো মিশরসহ অন্যান্য দেশগুলোতে প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে...

মাওলানা লিয়াকত আলী : তারপরও কাতারের ভূমিকা ও অন্যান্য আরব রাষ্ট্রগুলোর ভূমিকায় পার্থক্য আছে। কাতার অনেক বেশি আন্তরিক এবং তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে তাদের সহযোগিতা করছে।

আওয়ার ইসলাম : তাহলে এ জায়গায় ইসরাইল, পশ্চিমা বিশ্ব ও তাদের আরব মিত্ররা একাকার হয়ে গেলো না?

মাওলানা লিয়াকত আলী : তা তো হবেই। তারা তো আগ থেকে এক। মধ্যপ্রাচ্যের দেশগুলোই ইসরাইলকে পোষণ করছে। ইসরাইলকে পোষণ করে এবং আমেরিকার আনুগত্য মধ্যপ্রাচ্যের শাসকদের কাজ।

আওয়ার ইসলাম : ইসরাইলকে পোষণ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর লাভ কী?

মাওলানা লিয়াকত আলী : লাভ ক্ষমতা টিকিয়ে রাখা। জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের বিরুদ্ধে তারা টিকে আছে ইসরাইল ও আমেরিকার সহযোগিতায়। ইসরাইল প্রতিষ্ঠা ও সৌদি আরবে সৌদ পরিবারের প্রতিষ্ঠা একই পরিকল্পনার অধীনে হয়েছে। তাদের সমঝোতা বহু পুরাতন। সমঝোতা ও পারস্পারিক সহযোগিতায় তারা টিকে আছে।

আওয়া