বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’

মুহাম্মদ সা. কে নিয়ে কটূক্তি করায় সিলেটে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও নবী মুহাম্মদ সা. কে 'কটূক্তি' করার অভিযোগে সিলেটে রাকেশ রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সিলেটের জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাক সরকার বলেন, ফুযায়েল আহমেদ নামের এক ব্যক্তি বাদী হয়ে রাকেশ রায়ের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন ।

তবে রাকেশ রায় কোন সংগঠনের সঙ্গে জড়িত কিনা সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।

পুলিশ কর্মকর্তা মোস্তাক সরকার আরো জানিয়েছেন, রাকেশ রায়ের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তারের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, রাকেশ রায় নামের ওই ব্যক্তি নবী মুহাম্মদ সা. ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে যে 'কটূক্তি' করেছেন তার স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং তার বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগে তাকে গ্রেপ্তারের দাবিও জানানো হয়। এরপর আজ রাকেশ রায় নামের ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হলো।

সূত্র : বিবিসি বাংলা

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ