শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

ইবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাকিব: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ থেকে ২৯ নভেম্বর।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালের ডিনস কমিটির এক সভায় ভর্তি পরীক্ষার এই সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানতে চেয়ে চিঠি পাঠায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ। তাই আজ বেলা ১১টার দিকে প্রশাসন ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ২৫ থেকে ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গ্রহণের সম্ভাব্য তারিখ ঘোষণা করে ডিনস কমিটি।

ইবির ‘মুসলিম বিধান’ বদলে হচ্ছে ‘আইন বিভাগ’