মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

গরুর মধ্যে হিন্দু দেবতার সব রূপই বর্তমান! মহেশ চন্দ্র শর্মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গরুর মধ্যে হিন্দু দেবতার সব রূপই বর্তমান মন্তব্য করে আলোচনায় উঠে আসলেন ভারতের রাজস্থান হাইকোর্টের বিচারপতি মহেশ চন্দ্র শর্মা।

গতকাল আদালতের এক রাযে  বিচারপতি মহেশ চন্দ্র শর্মা  'গরুর মধ্যে হিন্দু দেবতার সব রূপই বর্তমান' দাবি করে বলেন, গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক!  তার এই মন্তব্য নিয়ে ভারতে তোলপার চলছে।  গতকালই ছিল আদালতে তাঁর শেষ কর্মদিবস।

এদিকে গতকাল বিকেলে নতুন আরেক মন্তব্য করে শিরোনাম হয়েছেন এই বিচারপতি। ময়ুর নিয়ে  তিনি বলেন, ময়ূর আমাদের জাতীয় পাখি। কারণ সে ব্রহ্মচারী। যৌনতায় তাঁর কোনো আসক্তি নেই। কখনই একটি ময়ূর ময়ূরীর সঙ্গে যৌনতায় লিপ্ত হয় না৷ ময়ূরী, ময়ূরের চোখের জল পান করেই গর্ভবতী হয়!

পশু নির্দেশিকা নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যেই এবার শুরু জাতীয় পশু বিতর্ক। গবাদি পশু বিক্রিতে কেন্দ্রের নির্দেশিকায় মাদ্রাজ হাইকোর্টের স্থগিতাদেশের একদিন পরেই ফের গরু নিয়ে গতকাল রায় দেয় রাজস্থান হাইকোর্ট৷ গরু হত্যায় দোষী সাবস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়ার দাবি তুলেছে রাজস্থান হাইকোর্ট। সেই সঙ্গে গরুকে জাতীয় পশু ঘোষণারও দাবি জানান বিচারপতি শর্মা। সূত্র: জি নিউজ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ