শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইমরান এইচ সরকারের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এবার মামলার কবলে পড়লেন গণজাগরণ মঞ্চের নেতা ড. ইমরান এইচ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটক্তি করায় তাকেসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামী ১৬ জুলাই তাদেরকে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার বাংলাদেশ ছাত্রলীগের নেতা গোলাম রাব্বানি বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন।

ইমরান এইচ সরকারকে ‘কুত্তার মতো’ পেটানো হবে: ছাত্রলীগ

এতে বলা হয়, ‘ভাস্কর্য নিয়ে অপরাজনীতি’ শীর্ষক মশাল মিছিলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেন ইমরান এইচ সরকার। এতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের মানহানি হয়েছে। এতে ‘জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন-২০০৯’ লঙ্ঘন হয়েছে বলেও অভিযোগ করেছেন বাদী।

পরে বাদীর জবানবন্দী গ্রহণ করে ঢাকা মুখ্য মহানগর হাকিম এস এম মাসুদ জামান ১৬ জুলাই অভিযুক্তদের আদালতে হাজিরের নির্দেশ দেন। অপর অভিযুক্তের নাম সনাতন উল্লাহ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ