শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

একসাথে থাকতে হলে বিয়ে করতে হবে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মধ্য আফ্রিকান রাষ্ট্র বুরুন্ডিতে যেসব যুগল বিয়ে না করেই একসাথে বসবাস করছেন - তাদেরকে এ বছর শেষ হবার আগেই বিয়ে করার আদেশ দিয়েছে সরকার।

যারা এ নির্দেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার।

দেশটির প্রেসিডেন্ট পিয়ের এনকুরুনজিজা সম্প্রতি 'সমাজের নৈতিকতা প্রতিষ্ঠার' যে অভিযান শুরু করেছেন তার আওতাতেই এ পদক্ষেপ।

তিনি বলেন, স্কুলে পড়া মেয়েদের গর্ভবতী হয়ে পড়ার ঘটনা খুব বেশি বেড়ে গেছে। অনেক পুরুষ বর্তমান অবস্থার সুযোগ নিচ্ছে - তারা একই সাথে একাধিক মেয়ের সঙ্গে থাকছে।

সরকারের একজন মুখপাত্র বলেছেন, জনসংখ্যা বিস্ফোরণ ঠেকানোর জন্য অনানুষ্ঠানিক সম্পর্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া দরকারি হয়ে পড়েছে।

[বিয়ের রাতে গোসল করতে খালে নেমে বর নিহত]

প্রেসিডেন্ট মি. এনকুরুনজিজা একজন নব্যরক্ষণশীল (বর্ন-এগেইন) খ্রিষ্টান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন গীর্জা এবং রাষ্ট্র-অনুমোদিত বিয়েই জনসংখ্যা বিস্ফোরণ ঠেকানোর উপায় এবং এটি দেশপ্রেমিকদের একটি কর্তব্যও বটে।

তবে এ আইন যারা ভঙ্গ করবে তাদের কি শাস্তি হবে তা স্পষ্ট নয়।

পিয়ের নামে একজন কৃষক - যিনি বিয়ে না করেও তার প্রেমিকার সাথে থাকছেন - বলেছেন, তাকে স্থানীয় কর্মকর্তারা ইতিমধ্যেই তাদের জরিমানার হুমকি দিয়েছেন, এবং বলেছেন, বিয়ে ছাড়া তাদের সন্তান হলে সে বিনামূল্যে শিক্ষা বা চিকিৎসার সুযোগ পাবে না। খবর বিবিসি।

গোপন বিয়ে: কী বলে ইসলাম?

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ