মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

মুফতি মুশতাকুন্নবী নিখোঁজ : বাড়ি যেনো মৃত্যু পল্লী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ : মুফতি মুশতাকুন্নবী গত বুধবার রাত ১২ টার পর মাহফিল শেষ করে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। এসময় তার সঙ্গে থাকা খাদেম খায়রুল ইসলাম ও প্রাইভেটকারের চালক মাসুদকও নিখোঁজ রয়েছেন।

বিভিন্ন স্থানে অনেক খোঁজ করেও তার কোন সন্ধ্যান মিলেনি। এ নিয়ে বেশ কয়েকটি সংবাদ সম্মেলনও হয়েছে। কোনটাই কোন কাজে আসছেনা।

এ ব্যাপারে কথা বলেছিলাম মুফতি মুশতাকুন্নবীর বড় ছেলে মুহাম্মদ ওমর এর সাথে, আপনার আম্মু কেমন আছেন? প্রশ্নটি শুনে কান্নায় ভেঙ্গে পড়েন, কিছুটা শান্ত হয়ে আওয়ার ইসলামকে বলেন, আম্মু আগে থেকেই অনেক অসুস্থ, বাবা নিখোঁজ হওয়ার পর থেকে খাওয়া-দাওয়া ছেড়েই দিয়েছেন,সর্বক্ষন চোখ দিয়ে পানি ঝড়ছেই।

কুমিল্লার শীর্ষ আলেম মুফতি মুশতাকুন্নবী নিখোঁজ

অবিলম্বে নিখোঁজ মুফতি মুশতাকুন্নবীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

নামায পড়েন আর দোয়া করেন। কোন আত্মীয় বাসায় এলেই ঝড়িয়ে ধরে হাঁউ-মাও করে চিৎকার করে উঠেন। বাসাটা এখন মৃত্যু পল্লী।

আমরা যতটুকু জানি,আপনারা তিন ভাই; তারা কেমন আছে? আমি তো বড়। তারা আমার ছোট, তাদের  বুঝাচ্ছি, দোয়া করতে বলি, এই তো।

সন্ধান পেতে কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা এমন প্রশ্নের জবাবে ওমর আওয়ার ইসলামকে বলেন, যা কিছু করা দরকার আমরা সব কিছুই করছি, কিন্তু কোথায় কিছুই হচ্ছে না,স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে ফোন এসেছে, তারা তৎপরতা চালাচ্ছে বলে আমাদের কে জানিয়েছে, দেখি আল্লাহ পাক কি করেন, তবে আমি প্রশাসনের দায়িত্বে নিয়োজত ব্যাক্তিদের কাছে অনুরোধ জানাব আমার বাবা কে ফিরিয়ে দিন, না হলে আমাদের বাঁচার চেয়ে মরে যাওয়াই বরং ভাল আবারও কান্না জড়িত কন্ঠে বললেন, আপনারাও দোয়া করবেন আমার বাবার জন্যে।

উনার প্রতিষ্ঠিত সৌধন্যপুর মাদরাসায় প্রত্যেক নামাযের পরেই সূরায়ে ইয়াসীনের খতম করে ছোট ছোট শিশু বাচ্চারা চোখের পানি ফেলে দোয়া করছে, আমার বিশ্বাষ তাদের দোয়া বৃথা যাবে না।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ