সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

ভারতে জবাইয়ের জন্য গরু কেনাচেনা নিষিদ্ধ: প্রতিবাদে গোশত খাওয়ার উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের কেন্দ্রীয় সরকার জবাইয়ের উদ্দেশ্যে গবাদিপশু কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা জারি করার প্রতিবাদে কেরালায় ‘বিফ ফেস্টিভ্যাল’-পালন করল বামপন্থি ছাত্র-যুব সংগঠন।

শনিবার বামশাসিত কেরালায় কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় রাজ্যের বিভিন্ন জায়গায় ‘গরুর গোশত ভক্ষণ উৎসব’–এর আয়োজন করে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই ও যুব সংগঠন ডিওয়াইএফআই।

‘রান্নাঘরে ফ্যাসিবাদ চলবে না’ শ্লোগান তুলে রাজ্যের কমপক্ষে ২০০ স্থানে ওই উৎসবের আয়োজন করা হয়।

তিরুবনন্তাপুরমে রাজ্য সচিবালয়ের বাইরে বিক্ষোভকারীরা সড়কের পাশে গরুর গোশত রান্না করে তা লোকজনের মধ্যে বিতরণ করেন।

কোল্লাম জেলায় কংগ্রেস দল ‘বিফ ফেস্টিভ্যাল’ আয়োজন করে।

কোচিতে কেরালার পর্যটন মন্ত্রী কাডাকাম্পালি সুরেন্দ্রন ওই উৎসবে যোগ দেন।

ইডুক্কি জেলায় মহিষের মাথা নিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, ‘দেশজুড়ে মানুষকে হত্যার অভিযান চলছে, তখন পশুজবাই বন্ধ করে লাখ লাখ মানুষের জীবিকার ক্ষতি করা হচ্ছে।’

পিনারাই বিজয়ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আজ সরকার গরুর গোশত খেতে নিষেধ করছে। কাল মাছ খাওয়া নিয়েও আপত্তি তুলবে। মানুষ কী খাবে আর কী খাবে না, তা কী সরকার ঠিক করে দেবে? নিজের মর্জি তো খুব খাটাচ্ছেন, কিন্তু এতে কত মানুষ কাজ হারাতে বসেছেন তা কী জানেন? এ রাজ্যে এ সব চলবে না। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব।’

তামিলনাড়ু রাজ্যে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার হাজার হাজার মানুষ পথে নামেন। বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী মোদির কুশপুতুল পোড়ানো হয়।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ