শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার

এনায়েতুল্লাহ আব্বাসী বাহাসের নির্ধারিত স্থানে না আসায় চুক্তিনামা অনুযায়ী পরাজিত হয়েছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ দুপুর ২টায় ঢাকার রিপোটার্স ইউনিটির মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন আহলে হক্ব ওলামায়ে কেরামের মুখপত্র শাইখুল হাদীস ও প্রধান মুফতী, মারকাযুশ শায়েখ জাকারিয়া ঢাকার আল্লামা মুফতি মিযানুর রহমান সাঈদ ও মিরপুর আকবর কমপ্লেক্স মিরপুর ঢাকার মহাপরিচালক মুফতি দেলাওয়ার হোসেন।

সম্প্রতি এনায়েতউল্লাহ আব্বাসীর সাথে আহলে হক্ব ওলামায়ে কেরাম ঘোষিত বহসে আব্বাসী সাহেবের প্রতারণা ও নির্ধারিত স্থানে না এসে জাতির কাছে মিথ্যাচারের প্রতিবাদে তারা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে মুফতি মিযানুর রহমান সাঈদ বলেন, আব্বাসী নামের এক ব্যক্তি যিনি জৌনপুরী পীর হওয়ার দাবি করেন- তিনি এদেশের আনাচে কানাচে এই বিতর্কিত বিষয় নিয়ে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম সমাজের মাঝে মারাত্মক বিভ্রান্তি সৃষ্টি করে আসছে। যার প্রমাণ তার ফেইসবুকের বহু বক্তব্য ও বয়ান দেশের শীর্ষ আলেম ওলামাদের অকথ্য ভাষায় গালমন্দ করা, কথায় কথায় মানুষকে কাফির ফতোয়া দেয়াসহ বহু উদ্ভট বক্তবের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা বিগ্নিত করে জাতিকে অস্থির করে রেখেছেন।

তিনি আরো বলেন, এই আব্বাসী গংরা বিগত ২ মাস আগে ওলামায়ে হক্কানীর এক প্রতিনিধিকে প্রচলিত মিলাদ কিয়াম বিষয়ের উপরে বহস করার চেলেঞ্জ করেন। তখন উলামায়ে হক্বের পক্ষ থেকে তা গ্রহণ করে এই ফেৎনা নিরসন করার লক্ষে এগিয়ে আসা হয়।

আজ ২৫ মে বৃহস্পতিবার সকাল দশটায় ১ম পক্ষ বাহাসের আমন্ত্রনকারী এনায়েতউল্লাহ আব্বাসীর প্রস্তাবিত জায়গা যাত্রাবাড়ী মাদরাসায় বহুল আলোচিত প্রচলিত মিলাদ কিয়াম বিষয়ক বাহাস অনুষ্ঠিত হবার কথা ছিল। বাহাসের চ্যালেঞ্জগ্রহণকারী উলামায়ে হকের মুনাজিরগণ নির্দিষ্ট সময়েই যাত্রাবাড়ী মাদরাসায় পৌঁছে যান। স্যোসাল মিডিয়ায় লাইভের মাধ্যমে তা সারা বিশ্ব প্রত্যক্ষ্য করেন। কিন্তু বাহাসের চ্যালেঞ্জকারী এনায়েতুল্লাহ আব্বাসীর পক্ষ থেকে নির্ধারিত স্থানে উপস্থিত না হওয়ায় বাহাসের চুক্তিনামা অনুপাতে পরাজিত ও পলায়নকারী হিসেবে সাব্যস্ত হয়েছেন।

সংবাদ সম্মেলনে মিরপুর আকবর কমপ্লেক্স এর প্রধান মুফতি দেলাওয়ার হোসাইন বলেন, এক তরফাভাবে বাহাসের চুক্তিনামা লংঘন করে দ্বিতীয় পক্ষকে অবগত না করে আব্বাসী তার ঘোষিত বাহাস স্থল রমনার ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউশন বাংলà¦