শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

চাঁপাইনবাবগঞ্জে চার বাড়িতে জঙ্গি সন্দেহে অভিযান: আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় জঙ্গি সন্দেহে চারটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, বিস্ফোরক, গুলিসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। বুধবার ভোর চারটা থেকে ওই বাড়িগুলো ঘিরে রাখে র‌্যাব।
অভিযান শেষে র‌্যাব-৫-এর অধিনায়ক কর্নেল মাহবুব আলম জানান, গোমস্তাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আড়াই কেজি গানপাউডার, দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক করা হয় আবদুস শুকুর, সাইফুল আলম ও জাহাঙ্গীর আলম। তাদের তথ্য অনুযায়ী ওইসব বাড়িতে অভিযান চালানো হয়।
এর আগে মাহবুব আলম জানান, মঙ্গলবার রাতে গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বাজারপাড়া থেকে জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করে র‌্যাব। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী, আজ ভোর চারটা থেকে নাচোল উপজেলার খতেপুর ইউনিয়নের চাঁদপাড়া ও আলীশাপুরের খোরশেদপুরে এবং গোমস্তাপুরের চকপুস্টম ও বালুগ্রাম শিমুলতলার মোট চারটি বাড়ি জঙ্গি সন্দেহে ঘিরে রাখে র‌্যাব-৫।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ