রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী

আরব সামিটে মুসলিম বিশ্ব সম্পর্কে যা বললো ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই কোনো ধর্মীয় বিশ্বাসের লড়াই নয় বরং এটি ভালো ও মন্দের লড়াই। রবিবার দেয়া ভাষণে তিনি মুসলিম দেশগুলোকে বলেন, ইসলামি উগ্রবাদ মোকাবেলায় সক্রিয় অংশগ্রহণ করতে হবে আপনাদের।

তিনি সম্মেলনের প্রতি ইঙ্গিত করে ‘শান্তির পথ এখান থেকেই শুরু’ বলে মন্তব্য করেন।

নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেছেন ডোনাল্ড ট্রাম্প যেখানে আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে এই সম্মেলনে যোগ দিতে চারদিনের সরকারি সফরে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিয়াদ গেছেন।

তিনি বলেন, প্রত্যেক দেশ ও জাতির জন্য করণীয় হলো দেশকে সন্ত্রাসমুক্ত করা। সন্ত্রাসের কাজে নিজ দেশের ভূমি ব্যবহারের সুযোগ না দেয়া।

তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে চলমান যুদ্ধ কোনো বিশ্বাস, সভ্যতা ও সংস্কৃতির বিরুদ্ধে নয়। এ যুদ্ধ তাদের বিরুদ্ধে যারা মানুষের জীবন ও সম্পদ নষ্ট করছে।

সন্ত্রাসীরা কোনো প্রভুর উপাসনা করে না। তারা উপাসনা করে মৃত্যুর। এদের উপাসনালয় থেকে বের করে দিন, এদেরকে সমাজ ও রাষ্ট্র থেকে বের করে দিন।

‘আমেরিকা ফার্স্ট’ পলিসিতে নির্বাচন জেতা ট্রাম্প বলেন, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করবে তবে মধ্যপ্রাচ্যর লড়াইয়ে জোরালো অংশগ্রহণ থাকতে হবে। তিনি বলেন, জঙ্গিবাদ সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে, কিন্তু শান্তির পথে যাত্রা এই প্রাচীন পবিত্র ভূমি থেকে শুরু হবে।

ট্রাম্প বলেন, আমরা আপনাদের বলতে আসিনি কিভাবে আপনাদের জীবনচর্যা পরিচালনা করবেন, কি করবেন, অথবা কিভাবে প্রার্থনা করবেন।

কিন্তু আমরা এই অশুভ শক্তিকে একমাত্র তখনই পরাজিত করতে পারবো যখন শুভ শক্তি একতাবদ্ধ ও শক্তিশালী। এবং এই ঘরে উপস্থিত সবাই লড়াইয়ের প্রযোজ্য ভাগটা বুঝে নেন। মধ্যপ্রাচ্য অবশ্যই এটা ভেবে বসে থাকতে পারে না যে যুক্তরাষ্ট্র তাদের শত্রুকে ধ্বংস করবে।

সূত্র : আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ