মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সৌদি আরবের নাগরিকত্ব পেলেন ডা. জাকির নায়েক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদির নাগরিকত্ব পেল বহুল আলোচিত ধর্মপ্রচারক জাকির নায়েক সৌদি আরব রাষ্ট্রপ্রধান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ নিজ উদ্যোগে ডা. জাকির নায়েককে সৌদির নাগরিকত্ব প্রদান করেছেন।

আরব সূত্রগুলো জানিয়েছে, ডা জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে দ্বিতীয় দফা গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর বাদশাহ সালমান তাকে সৌদির নাগরিকত্ব দিলেন, যাতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল তাকে গ্রেফতার করতে না পারে।

জাকির নায়েকের বিরুদ্ধে ইন্টারপোল, সিবিআইয়ের রেড নোটিশ জারির আহবান

জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সন্ত্রাস ও অর্থপাচারের একটি মামলায় ভারতের আদালত দ্বিতীয় দফায় ডা. জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

সাম্প্রতিক ঢাকার হলি আর্টিজানের ঘটনাকে কেন্দ্র করে ভারত সরকার তার পিস টিভি বন্ধ করে দেয়। এবং প্রথমবারের মত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই সময় তিনি মালয়েশিয়া অবস্থান করছিলেন,তার পর থেকে তিনি আর ভারত ফেরেননি। মালয়েশিয়ায় তার স্থায়ী রেসিডেন্সি মর্যাদা রয়েছে। মালয়েশিয়া সরকার তাকে পাঁচ বছর আগে ওই মর্যাদা দেয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ