মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

মুসলিম ঐতিহ্য রক্ষায় একযোগ কাজ করবে ওআইসি ও ফ্রান্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এখন থেকে ওআইসিভূক্ত দেশে মুসলিম ঐতিহ্য সংরক্ষণে একযোগে কাজ করবে ওআইসি ও ফ্রান্স।

মুসলিম ঐতিহ্য রক্ষায় ওআইসিভুক্ত দেশগুলোতে একযোগে কাজ করার লক্ষ্যে গত শনিবার একটি যৌথ সভার আয়োজন করা হয়।

দুদিনব্যাপী এ বৈঠকে অংশগ্রহণ করেছেন ওআইসি, ফ্রান্স, সৌদি আরব ও ইউনোস্কোর পদস্থ কর্মকর্তাগণ।

বৈঠকের উদ্বোধনী ভাষণে ওআইসির সহকারী মহাসচিব বলেন,  এ উদ্যোগ মুসলিম বিশ্বের ঐতিহ্যের ভাণ্ডার রক্ষার উপর গুরুত্বারোপ করবে এবং ওআইসিভূক্ত দেশসমূহের শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে কাজ করবে।

তিনি আরও বলেন, আমরা শিক্ষা, প্রশিক্ষণ, পারস্পারিক আদান প্রদান ও প্রদর্শনীর মাধ্যমে মুসলিম ঐতিহ্যকে সংরক্ষণ করবো।

মিয়ানমারের বিরুদ্ধে ওআইসির কঠোর হুশিয়ারি

ফ্রান্সের কাউন্সিল জেনারেল ও ওআইসি প্রতিনিধি প্রেটরিক নিকোলোসো বলেন, ওআইসির সদস্য নয় ফ্রান্স তারপরও এমন একটি সম্পর্ক নিশ্চয় ঐতিহাসিক। সংস্কৃতি রক্ষা করা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষত ধর্মীয় জাতি গোষ্ঠির জন্য।

সূত্র : আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ