মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ম্যাখোঁর যুগে ফ্রান্সের যাত্রা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত ইমানুয়েল ম্যাখোঁ। আজ দেশটির সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্ট লরা ফ্যাবিয়াস আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেব ম্যাখোঁর নাম ঘোষণা করেন।

আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে প্যারিসে প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠিত হয়। ম্যাখোঁ দায়িত্ব নেওয়ার পরপরই বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এলিসি প্রাসাদ আনুষ্ঠানিকভাবে ত্যাগ করেছেন। এ সময় তাঁকে এগিয়ে দিতে আসেন ম্যাখোঁ।

ঘোষণায় লরা ফ্যাবিয়াস বলেন, ‘জনগণের সার্বভৌম ইচ্ছায় আপনি এখন এই রিপাবলিকের প্রেসিডেন্ট।’

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কিছুক্ষণ আগে এলিসি প্রাসাদে পৌঁছান ম্যাখোঁ। এ সময় তাঁকে এলিসি প্রাসাদের সামনে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। এরপর হাজির হন ম্যাখোঁর স্ত্রী ও কন্যারা।

কট্টর ডানপন্থী মারিন লো পেনকে হারিয়ে গত রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন ইমানুয়েল ম্যাখোঁ। তাঁর এই জয় ফ্রান্সের প্রেসিডেন্ট পদে দশকের পর দশক ধরে প্রধান দুই দলের আধিপত্যের ধারা ভেঙেছে। ৩৯ বছর বয়সী ম্যাখোঁ এ পর্যন্ত দেশটির সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। মাত্র তিন বছর আগে মূলধারার রাজনীতি শুরু করেন তিনি।

মসজিদ বন্ধ করার খাহেশ পূরণ হলো না লে পেনের

নির্বাচনে জয়ী হওয়ার পরপর ম্যাখোঁর দলের নাম ‘অঁ মার্শ’ (অগ্রসরমাণ) থেকে বদলে ‘লা রিপুবলিক অঁ মার্শ’ (অগ্রসরমাণ প্রজাতন্ত্র) করা হয়েছে।

ম্যাখোঁ বলেছেন, ৫৭৭ আসনের জাতীয় পরিষদের জন্য তাঁর অর্ধেক প্রার্থী হবেন রাজনীতিতে নবীন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ