শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কওমি স্বীকৃতি বাস্তবায়ন কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক পদে পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ সরকার স্বীকৃত কওমি শিক্ষা সনদের মান বাস্তবায়ন কমিটির সর্বোচ্চ সংস্থা আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর পরীক্ষা উপকমিটির পরীক্ষা নিয়ন্ত্রকের পদে পরিবর্তন করা হয়েছে।

ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের পদে নিয়োগ পেয়েছন বাংলাদেশে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড  বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ। এর আগে এ দয়িত্বে ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া গওহরডাঙ্গা বোর্ডের মহাসচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা শামসুল হক।

রোববার রাতে একাধিক সূত্র আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছে।

গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার শিক্ষা সনদের স্বীকৃতি ঘোষণার পর ১৬ এপ্রিল স্বীকৃতি বাস্তবায়ন কমিটির প্রথম বৈঠকে গঠন করা হয় পরীক্ষা উপ কমিটি। কমিটির প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগ পান মাওলানা শামসুল হক। তবে নিয়োগ পাওয়ার এক মাসের মাথায় তার শারীরিক অসুস্থতার কারণে এ গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে সূত্র।

গতকাল শনিবার (১৩ মে) আল-হাইয়াতুল উলয়া কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী, সদস্য মুফতি রুহুল আমীন, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব ও আল-হাইয়াতুল উলয়ার সদস্য  মাওলানা আবদুল কুদ্দুসের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ