শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

বিএনপি ভেনিস শাখার কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু আবদুল্লাহ: আবদুল আজিজ সেলিমকে সভাপতি এবং শমসের আকবর পলাশকে সাধারণ সম্পাদক করে ইতালির ভেনিস শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ১১ মে, বৃহস্পতিবার ইতালি বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের স্বাক্ষরিত নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়।

এতে অন্যান্যদের মধ্যে যাদের নাম ঘোষনা করা হয়েছে তারা হলেন, সিনিয়র সহসভাপতি আলি হোসেন, সহসভাপতি জব্বার মাঝি, সহসভাপতি রিয়াজ শরিফ, সহসভাপতি শফিক হাসান, সহসভাপতি মিশর খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত রহমান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম সরদার, সহসাংগঠনিক সম্পাদক আবদুর রহমান এবং ১নং সদস্য কবির শরিফ।

এছাড়াও ৫ জন উপদেষ্টার মধ্যে একমাত্র প্রধান উপদেষ্টা শামিম দেওয়ানের নাম ঘোষণা করা হয়েছে।

আগামী ১১ জুনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রস্তুত করে অনুমোদনের জন্য ইতালি বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক বরাবর পাঠানোর জন্য লিখিত ভাবে ইতালি বিএনপির পক্ষ থেকে ভেনিসের নয়া সভাপতি এবং সাধারণ সম্পাদককে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের ফেসবুক পেজে দেখা যায় ইতালি বিএনপির আংশিক কমিটির তালিকা প্রকাশ করার মাত্র ১০ মিনিটের মাথা রিয়াজ শরিফ এবং প্রায় এক ঘন্টা পর সিরাজ কামাল এই কমিটি থেকে পদত্যাগের ঘোষনা দিয়ে বলেছেন, নতুন কমিটিতে নাম দেয়ার পূর্বে ইতালি বিএনপির কোনো নেতা তাদের সাথে কোনো প্রকারের আলোচনা করেন নি, সুতরাং এই কমিটির সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তারা সভাপতি আবদুল আজিজের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে তাৎক্ষণিক ভাবে ইতালি বিএনপির কোনো নেতার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। তবে ভেনিস বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তারা দুজনই ভেনিসের দলীয় নেতা কর্মীদের কাছে চরম ভাবে বিতর্কিত। তারা দীর্ঘ দিন দলীয় কোনো প্রগ্রামে অংশগ্রহণ করেন না। ঘরে বসে ফেসবুকের মাধ্যমে দলের বিরুদ্ধে এবং নেতা কর্মীদের বিরুদ্ধে নানা প্রকারের অপ্রাচার, মিথ্যাচার করে দলের শৃংক্ষলা ভঙ্গ করেন। তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়ার জন্য অতীতে বারবার ইতালি বিএনপির কাছে অভিযোগ করা হয়েছে। এবার তারা ফেসবুকের মাধ্যমে পদত্যাগের ঘোষনা দিয়ে চরম ধৃষ্টতা দেখিয়েছেন এবং কেন্দ্রীয় নেতাদের প্রতি অসম্মান প্রদর্শন করেছেন।

বিশেষ সূত্রে জানা গেছে, রিয়াজ, কামালসহ ভেনিস বিএনপির সাবেক প্রধান উপদেষ্ট দীর্ঘ দিন সভাপতি আবদুল আà