মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ভারতের কমিউনিটি সেন্টারের দেয়াল ধসে ২৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের রাজস্থানে বিয়ের অনুষ্ঠানে এক মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। বিয়ে বাড়ির একটি দেয়াল ধসে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২৮ জন।

পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে রাজস্থানের ভরতপুর জেলায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

ভরতপুর জেলার পুলিশ সুপার অনিল তাংক বলেন, ভাড়া করা মিলনায়তনে বিয়ের আয়োজন চলছিল। ঝড়ের কারণে বিয়ের অনুষ্ঠানস্থলের লাগোয়া একটি দেয়াল ও একটি টিনশেড ঘর ধসে পড়ে অতিথিদের ওপর। এতে হতাহত হওয়ার এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি জানান, ধসে পড়া দেয়ালটি প্রায় ৯০ ফুট দীর্ঘ ও ১২-১৩ ফুট উঁচু ছিল। এই দেয়ালের পাশেই অতিথিদের খাওয়ার আয়োজন করা হয়েছিল।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় ওই মিলনায়তনের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

-এআরকে

ভারতে সম্রাট শাহজাহান নির্মিত সর্ববৃহৎ মসজিদ ও শাহি ইমামগণ

ভারতের সুপ্রিম কোর্টে আজ আলোচিত তিন তালাক মামলার শুনানি শুরু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ