মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জা-ইন: উত্তর কোরিয়া সফরের আশাবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পর দক্ষিণ কোরিয়ার ১৯তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন উদারপন্থী হিসেবে পরিচিত মুন জা-ইন।

বুধবার সকালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জাতীয় সংসদ ভবনে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্ট পাক কুন হের পদত্যাগে দেশটিতে যে নেতৃত্ব শূন্যতার সৃষ্টি হয়েছিল তা দূর হলো।

অন্যদিকে বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুন জাই-ইন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে আগ্রহ প্রকাশ করেছেন। এমনকি কিম জং উনের দেশে সফরের ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। মুন জাই- ইনের এমন মন্তব্যে কোরীয় উপদ্বীপের সাম্প্রতিক উত্তেজনা নিরসনে কিছুটা হলেও প্রলেপ দিল।

প্রসঙ্গত, মুন জাই-ইন দক্ষিণ কোরিয়ার বিশেষ বাহিনীর সদস্য ছিলেন। পরে তিনি মানবাধিকার আইনজীবী এবং রাজনীতির সঙ্গে যুক্ত হন। ২০১২ সালে ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া থেকে পাক কুন-হের বিরুদ্ধে নির্বাচন করে পরাজিত হন। তবে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৪১ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে সহজেই নির্বাচিত হন তিনি।

উল্লেখ্য, দুর্নীতির দায়ে আগের প্রেসিডেন্ট পাক কুন-হে অভিসংশিত হওয়ার পর নতুন নির্বাচন দেয় দক্ষিণ কোরিয়া। ঘনিষ্ট বান্ধবীর মাধ্যমে বিভিন্ন কোম্পানির কাছ থেকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তবে শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

সূত্র: বিবিসি

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ