বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শবে বরাতে সব ধরনের বোমা ও আতশবাজি নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বৃহস্পতিবার পবিত্র শবে বরাতের রাতে সব ধরনের বোমা-আতশবাজি বহন ও ফাটানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

 আদেশে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত আতশবাজি, ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, ‘শবে বরাতের পবিত্রতা রক্ষা, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণকল্পে ডিএমপি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে আমি মো. আছাদুজ্জামান মিয়া পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নিয়েছি।’

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ