বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ওদের সাম্প্রদায়িকতার জবাব আমরা ভালোবাসার মাধ্যমেই দেব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সৈয়দ আরশাদ মাদানি বলেছেন, মুসলিমরা দেশপ্রেমী, তারা এ দেশের জন্য যুদ্ধ করেছে। নতুন করে তাদের দেশ প্রেমের প্রমাণ দেয়ার প্রয়োজন নেই।

আরশাদ মাদানি বলেন, গৈরিক বাহিনী মুসলিমদের দমাতে পারবে না। তাদের সাম্প্রদায়িক বিদ্বেষের জবাব দিতে হবে ‘সবার প্রতি ভালোবাসা’ দিয়ে।

গতকাল সবরমতি নদীতীরে আয়োজিত এক অনুষ্ঠানে মাদানি সতর্ক করে বলেন, ‘সাম্প্রদায়িক বিদ্বেষ অঙ্কুরেই বিনাশ’ না করা গেলে দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। আমরা রাজনীতিতে আগ্রহী নই, কিন্তু আমাদের ধর্মে কোনও হস্তক্ষেপ বরদাস্ত করব না । স্বাধীনতার পর আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম ও ধর্মস্থান সুরক্ষার বিষয়ে আমরা কংগ্রেসের কাছ থেকে আশ্বাস আদায় করেছিলাম’।

মাদানি বলেছেন, দেশের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের আত্মত্যাগের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। কারো নাম উল্লেখ না করে তিনি বলেছেন, এটা খুবই আশ্চর্যের যে ‘দেশের স্বাধীনতা সংগ্রামে যাদের কোনও ভূমিকাই ছিল না’, তারা এখন মুসলিমদের দেশপ্রেমের প্রমাণ দিতে বলেছে।

তিনি অভিযোগ করেন, সংখ্যালঘুদের মিথ্যা অভিযোগে মুসলিমদের ‘নিগ্রহ’ করা হচ্ছে, তাদের জেলে ঢুকানো হচ্ছে। নিরীহদের মুক্তির জন্য জমিয়ত লড়াই করছে বলেও তিনি জানান।

সমাজ পরিবর্তনে দূর্দশী ভূমিকা রাখতে হবে নবীন আলেমদের: আরশাদ মাদানি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ