মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

পাকিস্তানে আক্রমণের হুমকি দিলো ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইরান সীমান্তে সুন্নি জঙ্গিদের সীমান্ত হামলা বন্ধ না হলে পাকিস্তানের অভ্যন্তরে আক্রমণ চালানোর হুমকি দিয়েছেন ইরানের সামরিক বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি।
সোমবার এক বিবৃতিতে পাকিস্তান সরকারকে ইঙ্গিত করে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
গত মাসে ইরান-পাকিস্তান সীমান্তে হামলা চালিয়ে ১০ ইরানী সীমান্তরক্ষী বাহিনীর সদস্যকে হত্যা করে জঙ্গিরা। এ ঘটনায় ইরান প্রতিবেশী দেশ পাকিস্তানের সুন্নি জঙ্গি গোষ্ঠী ‘জইশ আল আদল’কে দোষারোপ করে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানাচ্ছে, সীমান্তরক্ষী হত্যার প্রতিক্রিয়ায় ইরানী সেনা প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেন, ‘আমরা কখনোই এই ধরণের ধারাবাহিক হামলা চলতে দেবো না।’
‘আমরা আশা করি পাকিস্তান সরকার খুব দ্রুত এসব সীমান্ত সমস্যা সমাধান করবে। পাকিস্তানি কর্মকর্তারা জঙ্গিদের গ্রেফতার করবে এবং তাদের ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেবে।’ বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ‘অন্যথায় আমরা পাকিস্তানি ভূখণ্ডে আঘাত করবো, জঙ্গিরা দেশটির যে স্থানেই লুকিয়ে থাকুক না কেন’ বলেও সতর্ক করেন তিনি।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ