বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সিনেমার প্রভাবেই বাড়ছে ধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের দিল্লির নির্ভয়া ধর্ষণের ঘটনায় সম্প্রতি চার দোষী ব্যক্তিরই ফাঁসির সাজা বহাল রেখেছে দেশটির সর্বোচ্চ আদালত। জানিয়েছে, যে ধরণের ঘৃণ্য অপরাধ হয়েছে তা যেন এ গ্রহের সঙ্গেই মানানসই নয়। এবং মৃত্যুদণ্ড ছাড়া এর কোনও দ্বিতীয় সাজা হতে পারে না।

পরিস্থিতিতেই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে আনলেন তামিল নারী পুলিশ অফিসার। তাঁর অভিযোগ সিনেমার দিকে। তাঁর মতে, সিনেমার প্রভাবেও বাড়ছে নারীদের উপর নির্যাতনের ঘটনা।

গরুর মাংস খাওয়ায় ধর্ষণ!

যাদের এখন স্কুলের বয়স, তারাই ধর্ষণ ও খুনের আসামি

সম্প্রতি কোয়েম্বাটুরের ডিসিপি এস লক্ষ্মী জানান, তরুণ প্রজন্ম ও সমাজের উপর প্রতিটি সিনেমার নিজস্ব প্রভাব আছে। সাম্প্রতিক অতীতে সিনেমায় এমন কিছু সংলাপ উঠে এসেছে বা গানের কথা শোনা গেছে, যা সরাসরি নারীদের পক্ষে অসম্মানজনক বলেই মত তাঁর।

মূলত তামিল ছবির সূত্রেই তাঁর এই বক্তব্য। তাঁর মত, একজন নারী পুলিশ অফিসার হিসেবে তাঁর মনে হয়েছে, এর বিরুদ্ধে সরব হওয়া উচিত। পরিচালকদের আরও সংবেদনশীল হওয়ারও আবেদন জানিয়েছেন তিনি। তাঁর মতে অপরাধ চিহ্নিত করার পাশাপাশি অপরাধ যাতে না হয়, সে ব্যাপারে গুরুত্ব দেওয়া জরুরি। আর তাই তিনি এ বিষয়ে কথা বলছেন। অপরাধ বিশেষত নারীদের ওপর অপরাধ কমানোর ক্ষেত্রে যেখানে সুযোগ মিলবে সেখানেই এ কথা বলা উচিত বলেও মনে করেন তিনি।

এই পুলিশ কর্মকর্তা অবশ্য একা নন, একই কথা শোনা যাচ্ছে আরও দুই পুলিশ অফিসারের মুখেও। এসপি রম্যা ভারতী ও ডিসিপি দিশা মিত্তলও একই ইস্যুতে সরব হয়েছেন। বিভিন্ন সিনেমায় যেভাবে নারীদের তুলে ধরা হচ্ছে, লিঙ্গ বৈষম্যের যে নমুনা উঠে আসছে, তার গভীর প্রভাব পড়েছে সামাজিক জীবনে। সেখান থেকেই নারীর ওপর নির্যাতন বাড়ছে বলেই মনে করেন তারা। আর তাই নারী পুলিশ অফিসার হয়ে সমাজের প্রয়োজনেই মুখ খুলেছেন তারা

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ