শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

চোখের সামনেই আছড়ে পড়ল বিমান (ভিডিও ভাইরাল)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জ্বলন্ত বিমান আছড়ে পড়ল চোখের সামনেই। এমনই এক ভিডিও ঘিরে সরগরম সোশাল মিডিয়া। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন চালক। বিমানবন্দরের আগে রাস্তার একটি মোড়ে সিগন্যালে দাঁড়িয়ে যায় গাড়িটি। গাড়ির পিছনের ড্যাশক্যামটি চালু ছিল সেই সময়। আর এই ক্যামেরাতেই ধরা পড়ল ভয়ংকর প্রাণঘাতী এক ভিডিও।

ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনের মুকিলটেও শহরে। টেক অফ করার সামান্য পরই একটি পোলে ধাক্কা মারে একটি বিমান। তৎক্ষণাৎ আগুন লেগে যায় বিমানটিতে। দ্রুত নিচে নামতে থাকে সেটি। দ্রুতগতিতে নিচে নামার সময়ই আগুন ধরে যায় বিমানটিতে। সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক।

পুরো ভিডিওতে এর পরের অংশ ধরা না পড়লেও এতে কোনো সন্দেহ নেই যে, মাটিতে পড়ার সময় বিমানটির ধাক্কায় পার্কিং লটের একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে, আশ্চর্যজনকভাবে এই দুর্ঘটনায় কেউ মারা যাননি। প্রাণে বেঁচে গিয়েছেন বিমানের চালকও। প্রাথমিক তদন্তে ধারণা, যান্ত্রিক গোলযোগের কারণেই এই ঘটনা ঘটেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ