শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ঈসা আ. এর চারশো বিয়ে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দাওয়াত ও তাবলিগের বিখ্যাত মুরব্বি মাওলানা তারিক জামিল তার এক বয়ানে বলেছেন, ‘আল্লাহর নবী হজরত ঈসা আ. এর কোনো ঘর ছিলো না। তার কোনো ঠিকানাও ছিলো না। তিনি যেখানে রাত হতো সেখানে একটা জায়গা দেখে শুয়ে পড়তেন।

এক রাতে হঠাৎ ঝড় উঠলো। হজরত ঈসা আ. আশ্রয় খুঁজতে লাগলেন। তিনি এক পাহাড়ে আশ্রয় নিলেন। সেখানে একটি গুহা খুঁজে বের করলেন। কিন্তু গুহায় প্রবেশের মুহূর্তে দেখলেন ভেতরে একটি বাঘ বসে আছে। তিনি তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ! বনের একটা বাঘেরও আশ্রয় আছে, ঠিকানা আছে। কিন্তু মরিয়মের পুত্র ঈসার কোনো ঠিকানা নেই।

আল্লাহ তায়ালা তখন হজরত ঈসা আ. কে সান্ত্বনা দিয়ে বললেন, হে ঈসা! আজ রাতের বিনিময়ে জান্নাতে চারশো হুরের সঙ্গে তোমার বিয়ে হবে এবং এক হাজার বছর পর্যন্ত বিয়ের ওলিমা খাওয়ানো হবে।

-এআরকে