আমিনুল ইসলাম হুসাইনী
এই যে সভ্যার চরম বিকাশে পৃথিবীর পাড়ায় পাড়ায় গড়ে ওঠেছে অনবদ্ধ তিলোত্তমা নগরী। গড়ে ওঠেছে আকাশচুম্বী প্রাসাদ। ক্রমাগত ঘুরছে উন্নয়নের চাকা। প্রযুক্তির ছোঁয়ায় শতবছরের দূরত্ব পরিনত হয়েছে চোখের পলকের মতো। মানুষ নামের পৃথিবীর অধিবাসীরা ছুঁয়ে এসেছে ভীনগ্রহের মাটি। জয় করেছে চাঁদের পাহাড়। এর পেছনে রয়েছে একটি মহাশক্তি। যার নাম শ্রম। যাকে আমরা সৌভাগ্যের প্রসৃতিও বলে থাকি। এই শ্রমই হচ্ছে কাঙ্খিত মাঞ্জিলের স্বপ্নশিড়ি। সাফল্যের রফরফ। এর বিরতিহীন শুভ যাত্রা শুরু হয়েছে সৃষ্টির সূচনালগ্নেই। আর বর্তমান শতাব্দীর উন্নতির মূলেও এই শ্রমের রয়েছে অনস্বীকার্য অবদান। তাই এই শ্রমকে বলা হয় নবসভ্যতার হাতিয়ার।
এছাড়াও পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলার পেছনে শ্রমের রয়েছে অনন্য ভূমিকা। তাই একে পাশকাটিয়ে যাওয়ার সুযোগ নেই কারোরই। তাইতো পৃথিবীর প্রায় সকল মনীষী, সুশীল জনগোষ্ঠী শ্রমের গুরুত্ব স্বীকার করেছেন একবাক্যে। আর বিভিন্ন ধর্মগ্রন্থেও এপ্রসঙ্গে তুলে ধরা হয়েছে নানান নীতিমালা। দেয়া হয়েছে উৎসাহ উদ্দীপনাও। এই যেমন- মানবতার পরম ধর্ম ইসলামে বলা হয়েছে- 'তোমাদের কারোর নিজ পিঠে কাঠের বোঝা বয়ে এনে বিক্রি করা, কারো কাছে হাত পাতার ( ভিক্ষা করা) চেয়ে উত্তম। তাকে ( ভিক্ষা প্রার্থীকে) সে কিছু দিক বা না দিক।' (বুখারি : ২/৭৩০)
ইসলাম কিন্তু স্রেফ শ্রমকেই গুরুত্ব দেয়নি, গুরুত্ব দিয়েছে এর কারিগর অর্থাৎ যাদেরকে আমরা শ্রমীক নামে অবহিত করি তাদেরকেও। ইসলামে তাদেরকে দেয়া হয়েছে সর্বোত্তম মর্যাদা। কেন না এই পৃথিবীর প্রতিটি সভ্যতার চাদরে, প্রতিটি নগরীর সুউচ্চ প্রসাদের দেয়ালে দেয়ালে মিশে আছে তাদেরই রক্ত-ঘাম। তাদের তৈরি কাপড় পরিধানেই অামরা হয়েছি ভদ্র। তারাই দিনরাত হাতুরি দিয়ে পাথর ভেঙে তৈরি করছে বহুতল ইমারত। যে লোহার স্বভাবধর্ম জলে ভাসতে না পারা, সে লোহার তৈরি জলযান তারা ভাসাচ্ছেন অকুল সাগরে। আবার তাদের তৈরি মহাশূন্যযানেই অামরা পাড়ি দিচ্ছি পৃথিবীর সীমারেখা, ছুঁয়ে আসছি সপ্তম আসমান।
তাই রাসূল রাসূল সা. তাদের প্রাপ্যতা দ্রুত পরিশোধ করার জন্য বলেছেন, 'শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করে দাও।' (ইবনে মাজাহ : ২/৮১৭)
এই নবসভ্যতার পয়গাম্বর তথা শ্রমীকদের প্রচেষ্টাতেই বদল হয় পৃথিবীর প্রচ্ছদ। আমাদের জীবনের