মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

দুর্বৃত্তের ছোড়া এসিডে গাইবান্ধায় মা ও মেয়ে দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় দুর্বৃত্তের ছোড়া এসিডে এক গৃহবধূ ও তার মেয়ে দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফ সাদুল্যাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন। আহত ও স্থানীয়রা জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই নারী ও তার মেয়ে ঘরের বাইরে বের হলে দুর্বৃত্তরা তাদের ওপর এসিড ছুড়ে পালিয়ে যায়। এতে মা ও মেয়ে মারাত্মকভাবে দগ্ধ হন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. সজীব কুমার বলেন, আহত গৃহবধূর হাত, পিঠ ও পাসহ শরীরের ১০ ভাগ দগ্ধ হয়েছে। আর তার মেয়ের উরুতে এসিড লেগে শরীরের ৪ ভাগ মতো জায়গা পুড়ে গেছে। তবে মা মেয়ে দুজনেই আশঙ্কামুক্ত। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত গৃহবধূ জানান, রাতে মেয়েকে নিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পেছনে গিয়েছিলেন তিনি। ফেরার পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের গায়ে এসিড ছুড়ে মারে। তবে তাদের চিনতে পারেননি তিনি।

সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, বিষয়টি পুলিশ অবগত হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

]টেকনাফে কুরআন প্রতিযোগিতায় ৩ লক্ষ টাকা পুরস্কার]

[আলেম সমাজ ঐক্যবদ্ধ হলে অনেক কিছুই অর্জন করা সম্ভব: আল্লামা আহমদ শফী]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ