বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কওমি স্বীকৃতিকে কোনো সংকীর্ণ জায়গা থেকে দেখা উচিৎ হবে না: মিজানুর রহমান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান খান। জাতীয় দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও দেশের প্রথিতযশা সাংবাদিক। সম্প্রতি আওয়ার ইসলামের সঙ্গে কথা বলেছেন কওমি মাদরাসার শিক্ষা সনদের স্বীকৃতি ও মান প্রদানের বিষয়ে। তার আলোচনায় উঠে এসেছে কওমি সনদের স্বীকৃতি বিষয়ে তার দৃষ্টিভঙ্গি ও বাস্তবায়ন কমিটির প্রতি তার মূল্যবান পরামর্শ। তার সঙ্গে কথা বলেছিলেন আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব। সঙ্গে ছিলেন সহকর্মী আতাউর রহমান খসরু।

আওয়ার ইসলাম : সরকার কওমি মাদরাসার সর্বোচ্চ শ্রেণি দাওরায়ে হাদিসকে ইসলামিক স্টাডিজ ও অ্যারাবিকে মাস্টার্সের সমমান দিয়েছি। বিষয়টি আপনি কীভাবে দেখেন?

মিজানুর রহমান খান : আমি বিষয়টি এমনভাবে দেখি যে, কওমি মাদরাসার সাথে রাষ্ট্রের সম্পৃক্ততার প্রয়োজন দীর্ঘদিন যাবৎ অনুভূত হচ্ছিলো। সেই সম্পৃক্ততার সূচনা যদি হয়, তবে আমি বিষয়টিকে নীতিগতভাবে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখবো। কিন্তু শর্ত হচ্ছে, সার্বিক সংস্কারের যে ্প্রয়োজন রয়েছে আমি বিষয়টিকে তার সূচনা হিসেবেই দেখতে চাইবো। একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেব বা এর মাধ্যমে যে রাজনৈতিক সমীকরণ কাজ করছে; বাস্তবে হচ্ছে বা প্রতীয়মান হচ্ছে বিষয়টি যেনো তাতে আটকে না থাকে। সত্যিকার অর্থে বিষয়টি সংস্কার এবং বিশাল একটি জনগোষ্ঠি তাদেরকে শিক্ষার একটি ধারার মধ্যে বা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা উচিৎ। আমি চাই বিষয়টি সেই জায়গা থেকে দেখা হোক। কোনো সংকীর্ণ, দলীয় বা গোষ্ঠিগত জায়গা থেকে যেনো দেখা না হয়।

আওয়ার ইসলাম : আপনি বলেছেন, দীর্ঘ মেয়াদি একটি ব্যবস্থাপনা ও পরিকল্পনার কথা। সরকার স্বীকৃতি বাস্তবায়ন কমিটি নামে একটি কমিটি করেছে। এ কমিটি যদি কোনো দীর্ঘ মেয়াদি কাজের জন্য কোনো প্রতিষ্ঠান বা সংস্থা করতে চায়, তাহলে তাদেরকে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে? বা এ ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা থাকতে পারে?

মিজানুর রহমান খান : প্রথম বাঁধা হলো জনগণের আস্থা অর্জন করা। নিজেদের কর্মকাণ্ড ও পরিকল্পনা ইত্যাদির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা বড় একটি চ্যালেঞ্জ। জনমনের à