শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

রাজশাহীতে মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজশাহী: রাজশাহী মহানগরীর মালদাহ কলোনি বখতিয়াবাদ এলাকার দারুস সুন্নাহ ইসলামী মাদরাসা থেকে রায়হান হোসেন (১০) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে।

এ ঘটনায় মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে রোববার (১৬ এপ্রিল) মহানগরীর বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার। রায়হান রাজশাহীর তানোর উপজেলার গোকুল গ্রামের লিটন হোসেনের ছেলে।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বাংলানিউজকে বলেন, নিখোঁজ ছাত্র রায়হানের মা বেবি বেগম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বর্তমানে সম্ভাব্য সব স্থানে শিশুটির খোঁজ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত সন্ধান মেলেনি।

ওসি বলেন, রায়হান মালদাহ কলোনি বখতিয়াবাদ এলাকার দারুস সুন্নাহ ইসলামী মাদরাসার আবাসিক ছাত্র। গত ৭ এপ্রিল রায়হানের সঙ্গে দেখা করার জন্য দাদি জাহানারা বেগম মাদরাসায় যান। পরে খাবার কিনে দিয়ে রায়হানকে মাদরাসায় রেখে আসেন।

কিন্তু ১৪ এপ্রিল মা বেবি বেগম, দাদি জাহানারা বেগম ও ফুপু পারুল রায়হানের সঙ্গে দেখা করতে গেলে তারা জানতে পারেন গত ৭ এপ্রিল থেকেই রায়হান নিখোঁজ।

অথচ কর্তৃপক্ষ বিষয়টি পরিবারের কাছে গোপন রাখে। এজন্য মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধেও দায়িত্বে অবহেলার অভিযোগ করেছেন তার মা। মাদরাসা কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান বোয়ালিয়া থানার এ পুলিশ কর্মকর্তা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ