সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই

আইএসের প্রশিক্ষিত নারী লাহোরে 'এনকাউন্টারে' নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের সিন্ধু প্রদেশের নওরীন লেঘারি নামের মেডিকেলের এক ছাত্রী গত শুক্রবার লাহোরে এনকাউন্টারে নিহত হয়েছেন। পুলিশের দাবি, গত ফেব্রুয়ারিতে সিরিয়ায় ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে বাড়ি ছেড়েছিলেন। খবর দ্য ডনের।

নওরীন লেঘারি হায়দ্রাবাদের লিয়াকত মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিন সপ্তাহ আগে তিনি লাহোরে যান এবং নিরাপত্তা বাহিনীর নজরে থাকেন। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সিরিয়া থেকে তিনি অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নিয়েছিলেন।

খবরে আরও বলা হয়েছে, সামাজিক মাধ্যমে জঙ্গিরা তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। আইএসে যোগদানের পর দেশে ফিরে লাহোরের আলি তারিককে তিনি বিয়ে করেন। পাঞ্জাব হাউজিং সোসাইটিতে যখন গোলাগুলি শুরু হয় তখন আলিও এনকাউন্টারে মারা যান। এ সময় নিরাপত্তা বাহিনীর চারজন আহত হয়।

নিরাপত্তা বাহিনী নওরিনের কাছ থেকে তার কলেজের আইডি কার্ড ও তার বাবার ডিজিটাল পরিচয়পত্র উদ্ধার করেছে। পরে সিন্ধু পুলিশ পাঞ্জাবের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়।

এদিকে, নওরিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মিডিয়ার সঙ্গে কথা বলতে অপরাগতা প্রকাশ করে। নওরিনের বাবা সিন্ধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক , তিনি নিজের সেল ফোনটি বন্ধ করে রেখেছেন।

[এরদোয়ানের জয়; প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্রে যাচ্ছে তুরস্ক]

[কওমি স্বীকৃতি ও মিডিয়ার বিমাতাসুলভ আচরণ]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ