শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

মার্কিন বোমা হামলায় পাকিস্তানে শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি পাকিস্তান সীমান্ত ঘেষে মার্কিন বোমা হামলায় শঙ্কা অনুবব করছে পাকিস্তান। আফগানিস্তানের নানগরহার প্রদেশে সর্ববৃহৎ অ-পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে 'আইএস জঙ্গি ঘাঁটি' গুঁড়িয়ে দিয়েছে আমেরিকা।

আফগানিস্তানের নানগরহার প্রদেশ পাকিস্তানের একেবারে গা ঘেঁষে। সীমান্তের ওপারে রয়েছে পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকা ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশ। সীমান্তের তোরখাম চেকপোস্ট দিয়ে দু'দেশের নাগরিকরা আসা যাওয়া করেন৷ এলাকাটি দীর্ঘ সময় ধরে জঙ্গি কবলিত। প্রায়ই নাশকতায় রক্তাক্ত হয় পাকিস্তানের এই এলাকা।

নানগরহার প্রদেশে মার্কিন বোমা হামলায় পাকিস্তান 'চিন্তিত' বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা টুয়েন্টিফোর। ঘরের কাছে বৃহত্তম অ-পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে আমেরিকা। পাকিস্তানের রাজনৈতিক মহলের চিন্তা, এবার কি তবে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের কোনও এলাকা টার্গেট করেছে ওয়াশিংটন?

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ