মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

বিয়ের রাতে গোসল করতে খালে নেমে বর নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিয়ে রাতে গোসল করতে গিয়েই নিহত হলেন বর। শুক্রবার রাতে লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিয়ের রাতে বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যান আমির হোসেন হেজু (২৬)। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ তেরোবেকী এলাকার রহমতখালী খালে ডুবে তার মৃত্যু হয়।

নিহত আমির হোসেন তেরোবেকী এলাকার আবদুল মিয়ার ছেলে। ওইদিন দুপুরে পাশ্ববর্তী টুমচর গ্রামে তিনি বিয়ে করে বউ ঘরে তোলেন।

আমির হোসেনের চাচাতো ভাই শফিকুল ইসলাম জানান, তার ভাইয়ের মৃগী রোগ ছিল। রাতে বাড়ির পাশে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। রাতে অনেক খোঁজাখুজি করেও সন্ধান পাওয়া যায়নি। সকালে তার লাশ ভাসতে দেখলে পরিবারের লোকজনসহ স্থানীয়রা তা উদ্ধার করে।

কওমি শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন ও নিয়ম-শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে: ওবায়দুল কাদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ