মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

মেহেরপুরের পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেহেরপুরের গাংনীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছে। এদের একজনের নাম শিপন হোসেন ও আরেকজনের নাম আলমগীর হোসেন। পুলিশের দাবি তারা দুজন এলাকার চিহিৃত চাঁদাবাজ।

বৃহস্পতিবার দিবাগত রাত  ৩ টার দিকে গাংনী উপজেলার মালসাদহ-হাড়িয়াদহ সড়কের সরোয়ারের এসবি ইটভাটা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানায় ঘটনাস্থল থেকে অস্ত্র গুলি বোমা ও দেশীয় রামদা উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় ৪ জন পুলিশ আহত হয়েছে।

নিহত শিপন গাংনী উপজেলার দুলালনগর গ্রামের মাদার আলীর ছেলে এবং আলমগীর হোসেন পার্শ্ববর্তি চাঁদপুর গ্রামের আবেদ আলীর ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মালসাদহ-হাড়িয়াদহ সড়কের সরোয়ারের ইটভাটায় কয়েকজন চাঁদাবাজ চাঁদা নিতে আসছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় চাঁদাবাজরা উপস্থিতি টের পেয়ে পুলিশ কে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে শিপন ও আলমগীরকেকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশের এসআই শংকর কুমার ঘোষ, এএসআই রফিক, কনষ্টেবল মতিউর, কনষ্টেবল খাইরুল আহত হয়েছে। আহতরা গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে দুটি শক্তিশালী বোমা, একটি এলজি শার্টারগান, দু রাউন্ড গুলি ও দুটি দেশীয় রামদা উদ্ধার করা হয়েছে।

গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সজিব উদ্দীন জানান, হাসপাতালে আসার পূর্বেই গুলিবিদ্ধ দুই যুবকের মৃত্যু হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ