মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

যাত্রাবাড়ীতে ছাদ থেকে ফেলে গৃহবধু হত্যা চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর যাত্রাবাড়ীর সনির আখড়ায় যৌতুকের দাবিতে স্বর্ণা খাতুন (১৯) নামে এক গৃহবধূকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত স্বর্ণাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ বাচ্চু মিয়া  জানান এ ঘটনায় তার স্বামী নাজমুল হোসেন বিদুৎকে আটক করেছে পুলিশ।

স্বর্ণার গ্রামের বাড়ী টাংঙ্গাইলের ধনবাড়ীতে।উত্তরার এশিয়ান ইউনির্ভাসিটির বাংলার ছাত্রী। আর তার স্বামী নাজমুল আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র।

স্বর্ণার মা কাজলী বেগম বলেন, ‘আট মাস আগে পারিবারিকভাবে নাজমুলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। প্রথমদিকে স্বর্ণা-নাজমুলের সংসার ভালোই চলছিল। তবে কয়েক মাস আগে থেকে যৌতুকের দাবিতে নাজমুল স্বর্ণাকে নির্যাতন শুরু করে। এ নিয়ে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়।’

কাজলী বেগম আরও বলেন, ‘সোমবার বেড়াতে যাই নাজমুলদের সনির আখড়ার মাতুয়াইল রহমতের বাড়ির ৫ম তলার ভাড়া বাসায়। আজ  (মঙ্গলবার) বিকালে স্বর্ণাকে নাজমুল ছাদে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর শুনি, স্বর্ণা ছাদ থেকে পড়ে গেছে। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।’

আহত স্বর্ণা খাতুন বলেন, ‘যৌতুকের দাবিতে সায় না দেওয়ায় নাজমুল আমাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।’ তবে নাজমুল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দুজনে মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বর্ণা নিজেই লাফিয়ে পড়ে।’

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ