শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কলরব থেকে বহিস্কার বিষয়ে ফেসবুকে যা লিখলেন আবু সুফিয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abu_sufianবৃহস্পতিবার (৬ এপ্রিল) জাতীয় শিশুকিশোর সাংস্কৃতিক সংগঠন করলব থেকে বহিষ্কার করা হয় সিনিয়ার শিল্পী আবু সুফিয়ানকে। এ বিষয়ে ফেসবুকে নিজের প্রতিক্রিয়ার কথা লিখেছেন আবু সুফিয়ান। বিচারে না ডেকে হঠাৎ করে বহিষ্কারের জন্য তিনি কারণও জানতে চেয়েছেন সেখানে। তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো।

‘ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম আমাকে আমার প্রিয় আঙ্গিনা কলরব থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি ইসলামী আন্দোলন এর মুরব্বীদের আওতাধীন ছিল। উনাদের কাছে আমি আমার বিচারের ভার দিয়েছিলাম। মুরব্বীরা ওয়াদা দিয়েছিলেন চরমোনাই মাহফিল এর পর সকলকে ডেকে বিচার বিশ্লেষণ করে সঠিক রায় দিবেন। কিন্তু তার আগ থেকেই আমাকে বহিষ্কারের ঘোষণা বিভিন্নভাবে শুনে আসছিলাম।

পরিশেষে আমাকে না ডেকে না জানিয়ে, হটাৎ করে বহিষ্কার করা নিয়ে আমার মনে শঙ্কা দেখা দিল, এটাই কি ন্যায় বিচার? নাকি একতরফা বাকশালীয়র মত বিচার। এর আগেও কাজী আমিনুল ইসলাম ভাইকে না ডেকে, না জানিয়ে, তার অনুপস্থিতে তাকে একতরফাভাবে বহিষ্কার করা হয়েছিল।

আমার অপরাধ কী? কোন অপরাধের কারণে আমাকে বহিষ্কার করা হল, আজও জানতে পারলামনা। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুরব্বীদের পানে চেয়েছিলাম। যারা জঘন্য অপরাধ করল তারা পার পেয়ে গেল, আর আমাকে বহিষ্কার করা হল। আমাকে বহিষ্কার করায় আমি বিন্দুমাত্র বিচলিত হয়নি। কারণ অনিয়মকারীদের কাছ হতে আর কিইবা উত্তম বিচার আশা করা যায়। আমি মাজলুম, আমি আমার অধিকার ফিরে পেতে প্রয়োজনে আদালত, প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার দ্বারস্থ হব, তবুও পিছপা হব না। আমি ভীতু নই, কলঙ্কিত নই, অর্থ আত্মসাৎকারী নই, কোন মেয়ে দ্বারা অভিযুক্ত নই। সুতরাং আমি দেখেই ছাড়ব।

তিল তিল করে মাথার ঘাম পায়ে ফেলে যে সংগঠনটি আজ বিশ্ব দরবারে সম্মানের জায়গায় দাঁড় করিয়েছি, আজ সেই আঙ্গিনা থেকে আমাকে অন্যায়ভাবে, অনিয়মতান্ত্রিকভাবে বহিষ্কার করা হয়েছে। এর বিচার এই দুনিয়ায় না পাই, ঐ দুনিয়ায় পাবই। মহান বিচারক আল্লাহতায়ালার কাছে আমি মাজলুম বিচার দিলাম, হে আল্লাহ্‌ যারা আমাকে অন্যায়ভাবে বহিষ্কার করল তাদের বিচার এই দুনিয়াই যেন হয়। যেহেতু আমি বহিষ্কৃত ঘোষিত হয়েছি, সেহেতু আর মুখ বন্ধ করে থাকব না। আগামীকাল থেকে একটার পর একটা ওদের অন্যায়, ওদের চরিত্রহীনতার সব ডকুমেন্ট প্রকাশ করব। যে ডকুমেন্টগুলো আমি বিভিন্ন ভিকটিমদের কাছ থেকে পেয়েছি। সম্মানিত ভক্তরাই বিচার করবেন, কার অপরাধ কার উপর চাপিয়ে বহিষ্কারের নাটক সাজিয়ে অপরাধী পার পেতে চাচ্ছে। অপেক্ষায় থাকুন... আজ এই পর্যন্তই।’

আরো পড়ুন: কলরব থেকে আবু সুফিয়ানকে অব্যহতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ